বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

কঙ্গনার বিরুদ্ধে মানহানি মামলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ৯৪ Time View

বিনোদন ডেস্ক : ভারতীয় রাজনীতিক রাহুল গান্ধীর বিকৃত ছবি শেয়ার করার অভিযোগ উঠেছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের নামে। এ কারণে তার বিরুদ্ধে ৪০ কোটি রুপির (বাংলাদেশি মুদ্রায় ৫৬ কোটি টাকার বেশি) মানহানির মামলা দায়ের করা হয়েছে। 

সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী নরেন্দ্র মিশ্র কঙ্গনার বিরুদ্ধে এ আইনি পদক্ষেপ নিয়েছেন।

নরেন্দ্র মিশ্রার দাবি, একজন সংসদ সদস্য হয়েও কারো অনুমিত না নিয়ে রাহুল গান্ধীর বিকৃত ছবি শেয়ার করে কঙ্গনা রানাউত তথ্যপ্রযুক্তি আইন লঙ্ঘন করেছেন। এটা গান্ধী পরিবারের ভাবমূর্তিতে কালিমালিপ্ত করা। এরইমধ্যে কঙ্গনাকে নোটিশ পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কয়েক দিন আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে উপহাস করতে গিয়ে তার বিকৃত ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন কঙ্গনা। ছবিতে দেখা যায়, রাহুল গান্ধীর মাথায় ফেজ টুপি, কপালে হলুদ তিলক, গলায় খ্রিষ্টধর্মের ‘ক্রস’ লকেট ঝুলছে। মূলত, এ ছবি নিয়েই বিপাকে পড়েছেন কঙ্গনা। তবে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি এই অভিনেত্রী।

লোকসভা নির্বাচনে বিজেপির টিকিট নিয়ে হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন কঙ্গনা।

কিউএনবি/অনিমা/০৯ অগাস্ট ২০২৪,/রাত ৮:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit