বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
সাফ চ্যাম্পিয়নশিপের ৬ দলে আছেন যারা দুর্গাপুরে বিজিবির অভিযানে ভারতীয় কম্বল জব্দ ‘নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী এক টিকিটে দুই ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান পরিবর্তনের প্রজ্ঞাপন স্থগিত করলেন হাইকোর্ট  কোহলির ব্যাটে অনায়াসে জিতলো ভারত পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশিকা প্রচার করল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন রিপাবলিকানদের হার, চ্যালেঞ্জের মুখে মাস্ক হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর আহ্বান

ইবি উপাচার্য উপ-উপাচার্য কোষাধ্যক্ষের পদত্যাগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১১৬ Time View

ডেস্ক নিউজ : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া পদত্যাগ করেছেন। 

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নির্ভরযোগ্য একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক দেড়টার দিকে ই-মেইলের মাধ্যমে শিক্ষা সচিব বরাবর পদত্যাগ পত্র পাঠিয়েছেন তিনজনই। পত্রে তারা ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।

তবে এ বিষয়ে উপাচার্য ও কোষাধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ফোন রিসিভ করেননি। উপ-উপাচার্য ফোন রিসিভ করলেও মন্তব্য করতে রাজি হননি।

উপাচার্যের গাড়ি চালক ফরহাদ হোসেন বলেন, ভিসি স্যার আমাকে বললো, ফরহাদ আমি রিজাইন দিয়ে দিয়েছি। তুমি চলে যাও। আমি আর ক্যাম্পাসে ফিরব না। তাই আমি স্যারকে খুলনায় রেখে ক্যাম্পাসে চলে এসেছি।

প্রসঙ্গত, ২০২০ সালের ২০ আগস্ট ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন ঊর রশিদ আসকারীর মেয়াদ শেষ হলে একমাস ভিসির পদ ফাঁকা থাকে। পরে ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর নিয়োগ পান অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এছাড়া ২০২১ সালের ৩০ জুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. মাহবুবুর রহমান এবং ২০২১ সালের ৫ মে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া।

কিউএনবি/অনিমা/০৮ অগাস্ট ২০২৪,/রাত ১১:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit