শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি করলেন দুলু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৯৩ Time View

ডেস্ক নিউজ : তিনি বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে গণহত্যার অভিযোগে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ দাবি করে বলেন, এই আন্দোলনে হাজার হাজার শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। প্রথম মুক্তিযুদ্ধের গণহত্যায় দায়ে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছে। তাই দ্বিতীয় মুক্তিযুদ্ধের হত্যায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি করেন তিনি।

দুলু বলেন, কোন আওয়ামী লীগ নেতাকর্মী, ব্যাবসায়ী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর দ্বিতীয়বার হামলা না হয়। তাদের পাহারা দিয়ে রাখতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেন। তিনি আরও বলেন, ভোটের অধিকারের জন্য বিএনপি সংগ্রাম করছে বিএনপি। তাই অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়ে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করবেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে ও বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে নাটোর শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে এ সমাবেশে স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।

 

 

কিউএনবি/আয়শা/০৮ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit