শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের স্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ, কী আছে ট্রাম্প-ডেনমার্ক চুক্তিতে? নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি ১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ

শেখ হাসিনার পতন : মেঘালয়ের পর মণিপুরেও কারফিউ জারি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতের সেভেন সিস্টার্স রাজ্য মণিপুরে অনুপ্রবেশ ঠেকাতে দুই জেলায় কারফিউ বা সান্ধ্য আইন জারি করা হয়েছে।

বুধবার আসাম সীমান্তবর্তী ফেরজাওল ও জিরিবাম জেলায় এ কারফিউ জারি করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যটির স্থানীয় প্রশাসন।

এদিন জেলা দুটির ম্যাজিস্ট্রেটরা এ সান্ধ্য আইন জারি করেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

 

বাংলাদেশের সঙ্গে মণিপুরের কোনো আন্তর্জাতিক সীমান্ত নেই। তবে আসামের সঙ্গে সীমানা রয়েছে। আর দক্ষিণ আসামের সঙ্গে রয়েছে মণিপুরের সীমানা। আর এ কারণেই রাজ্যটির আসাম সীমান্ত সংলগ্ন ফেরজাওল ও জিরিবাম জেলায় কারফিউ জারি করা হয়েছে বলে জানানো হয়েছে।

এর আগে, গত সোমবার উত্তর-পূর্ব ভারতের আরেক রাজ্য মেঘালয়ও রাতের কারফিউ জারি করেছিল। মেঘালয়ের সঙ্গে বাংলাদেশের প্রায় ৪৫০ কিলোমিটার সীমান্ত রয়েছে।

 

কিউএনবি/অনিমা/০৮ অগাস্ট ২০২৪,/সকাল ১০:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit