শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

দেশবাসীর উদ্দেশ্যে যে বার্তা দিলেন ড. ইউনূস

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : বর্তমানে চিকিৎসাজনিত কারণে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছেন ড. ইউনূস। বৃহস্পতিবার (৮ আগস্ট) দেশে ফিরবেন তিনি। এরই মধ্যে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছেন এই অর্থনীতিবিদ।

বুধবার (৭ আগস্ট) ইউনূস সেন্টার থেকে পাঠানো বার্তায় ছাত্র সমাজকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমি সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই। যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছে এবং অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন।’ 
‘আসুন আমাদের এই নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যব্যবহার নিশ্চিত করি। কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। আমি সবাইকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসতা এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি, যোগ করেন ড. ইউনূস।
 
ছাত্র ও দলমত নির্বিশেষে সবাইকে শান্ত থাকার অনুরোধ জানিয়ে এই নোবেল বিজয়ী বলেন, ‘আমাদের প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়াই এখন প্রধান কাজ।’
 
একটি নতুন পৃথিবী বিনির্মাণে তরুণরা প্রস্তুত জানিয়ে ড. ইউনূস বলেন, ‘অকারণে সহিংসতা করে এই সুযোগটি আমরা হারাতে পারি না। সহিংসতা আমাদের সবারই শত্রু। অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না। সবাই শান্ত থাকুন  এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন।’

 

 

কিউএনবি/আয়শা/০৭ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit