শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
কিমের নতুন নির্দেশ, ১০ হাজার টনের যুদ্ধজাহাজ বানাবে উত্তর কোরিয়া বাছুরে ভয়ংকর পরজীবী শনাক্ত, বড় সিদ্ধান্ত কানাডার মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি খরা-বন্যা-সংঘাতে ঘরছাড়া সোমালিয়ার লাখো মানুষ, তীব্র খাদ্যসংকট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন দুই উপ-উপাচার্য নিয়োগ নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার বিয়ের ৪ দিনের মাথায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস রাত ১টার মধ্যে ঢাকাসহ ১৮ অঞ্চলে ঝড়ের সতর্কবার্তা প্রথমার্ধের শেষ মুহূর্তে ঋতুপর্ণার গোল, সমতায় ফিরলো বাংলাদেশ

শেখ হাসিনাকে দেশে এনে শাস্তির মুখোমুখি করতে হবে: নুর

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। 

বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নুরুল হক নুর বলেন, নতুন রাষ্ট্র নির্মাণে রাজনৈতিক দলগুলোর সমঝোতা প্রয়োজন। অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে দেশে গণতন্ত্র থাকে না। সরকার গঠন যত দেরি হবে, তত ষড়যন্ত্র ডালপালা মেলবে। অন্তর্বর্তীকালীন সরকার নেই বলেই এখন দেশে নৈরাজ্য চলছে। তাই আজকের মধ্যে সরকার গঠনে রাষ্ট্রপতিতে আহ্বান জানান তিনি।

ডাকসুর সাবেক ভিপি বলেন, আরেকটি দৈত্য দানবকে সরকারে বসানোর জন্য শিক্ষার্থীরা জীবন দেয়নি। দেশে যে নৈরাজ্য চলছে, এই বাংলাদেশের জন্য আন্দোলন করিনি। আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের মতো লুটপাটকারীদেরও উৎখাত করার হুঁশিয়ারি দেন তিনি।

উল্লেখ্য, রাজধানীর সেতু ভবনে নাশকতার ঘটনায় বনানী থানায় এবং মেট্রোরেলে নাশকতার কাফরুল থানার মামলায় মঙ্গলবার (৬ আগস্ট) জামিন দেয়া হয় নুরুল হক নুরকে।

কিউএনবি/অনিমা/০৭ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit