শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম
কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের স্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ, কী আছে ট্রাম্প-ডেনমার্ক চুক্তিতে? নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি ১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ

দুই ঘণ্টার মধ্যে নতুন পাসপোর্ট পেলেন খালেদা জিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৯২ Time View

ডেস্ক নিউজ : সোমবার গণবিস্ফোরণের মুখে শেখ হাসিনা সরকার পতনের পর অতিদ্রুত রাজনীতিতে বিরাট পরিবর্তন দেখছে বাংলাদেশ। গত কয়েক বছর ধরে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য সরকারের দুয়ারে দুয়ারে ঘুরেছে বিএনপি। কিন্তু এতোদিন কিছুতেই অনুমতি মেলেনি। দৃশ্যপট বদলাতেই রাষ্ট্রপতির আদেশে মুক্তি পেয়েছেন সাবেক দুইবারের এই প্রধানমন্ত্রী। শুধু তাই নয়, আটকে থাকা পাসপোর্টও পেয়েছেন তিনি।  

জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে দ্রুত উচ্চ পর্যায়ের নির্দেশক্রমে খালেদা জিয়া পাসপোর্ট নবায়নের সব প্রক্রিয়া সম্পন্ন হয়। তবে তাকে সাধারণ নাগরিকদের ব্যবহৃত সবুজ রংয়ের পাসপোর্ট দেওয়া হয়েছে।  খালেদা জিয়ার পক্ষে তার প্রতিনিধির কাছে নবায়নকৃত মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) হস্তান্তর করা হয়।

এর আগে চিকিৎসার জন্য তাকে বিদেশ নিতে ২০২১ সালের জুনে খালেদা জিয়ার পাসপোর্ট নবায়নের উদ্যোগ নেওয়া হয়।  পাসপোর্ট অধিদপ্তর দ্রুত পাসপোর্ট নবায়ন করে ডেলিভারির জন্য প্রস্তুত করা হলেও শেষ পর্যন্ত সরকারি নির্দেশে তা আটকে দেওয়া হয়। এমনকি পরে তার নবায়নকৃত পাসপোর্ট বাতিলও করা হয় তখন। 

খালেদা জিয়ার পাসপোর্ট পাওয়ার বিষয়টি বুধবার নিশ্চিত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গণমাধ্যমকে ফখরুল বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পাসপোর্ট হাতে পেয়েছেন। এতদিন সরকার পাসপোর্ট নিয়ে ঝামেলা করছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতি আমাদের আছে’।

চিকিৎসকদের অনুমতি সাপেক্ষে শীঘ্রই খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়া হবে বলছেন বিএনপি মহাসচিব।

তিনি আরো বলেন, ‘তবে দেশের যে চিকিৎসকরা তাকে দেখছেন, তারা এখনো ফ্লাই করার অনুমতি দেননি। তারা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। চিকিৎসকরা যখনই অনুমতি দেবেন, তাকে বিদেশে চিকিৎসার জন্য নেওয়ার ব্যবস্থা করা হবে’।
 

কিউএনবি/অনিমা/০৭ অগাস্ট ২০২৪,/দুপুর ২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit