শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম
কামিন্সের কঠিন প্রতিপক্ষের তালিকায় নেই রোহিত-কোহলি ২০২৯ সালের জুনের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ শেষ করার লক্ষ্য: শেখ রবিউল আলম বার্গার-ফ্রাইড চিকেন আর দিনে ১২ ক্যান ডায়েট কোক— ট্রাম্পের খাদ্যতালিকায় আর কী থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই: জেনে নিন ভুলটা কোথায় সকল মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের স্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ, কী আছে ট্রাম্প-ডেনমার্ক চুক্তিতে? নারীরা কারও সম্পত্তি নয়: হানিয়া আমির ডিএমপির চার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারকে বদলি ১৭ বছর বয়সেই সালমানের নায়িকা, কঠিন বিপদেও পাশে ছিলেন ভাইজান পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ

আশুলিয়ায় পুলিশ-সেনা সদস্যদের নিয়ে বিভ্রান্তি-গুজব প্রসঙ্গে আইএসপিআর’র বক্তব্য

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৬৭ Time View

ডেস্ক নিউজ : আশুলিয়া থানা পুলিশ ও সেনাবাহিনী টহল দলের ভুল বুঝাবুঝি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও গুজব প্রসঙ্গে বক্তব্য তুলে ধরেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

এক বিবৃতিতে আইএসপিআর জানায়, সকলের জান-মাল রক্ষার্থে গত ৫ আগস্ট সাভার সেনানিবাস হতে একটি টহল দল আশুলিয়া থানার কাছাকাছি পৌঁছালে ভুল বোঝাবুঝির কারণে পুলিশের গুলিতে টহল উপ-অধিনায়ক ও একজন অজ্ঞাতনামা ব্যক্তি গুলিবিদ্ধ হন এবং কয়েকজন সেনাসদস্য রাবার বুলেটে আহত হন। তৎক্ষণাৎ আহতদেরকে নিয়ে টহল দলটি সেনানিবাসের উদ্দেশ্যে রওনা হলে, থানা ও আশেপাশে অবস্থানরত পুলিশ সদস্যরা সেনাবাহিনীর টহল দলটির সাহায্য লাভের আশায় বিপরীত দিকে গুলিবর্ষণ করতে থাকে। এক্ষেত্রে দ্রুততার সাথে তাদেরকে চিহ্নিত করে নিরস্ত্র করা হয়।

পুলিশ সদস্যদের সেনানিবাসে আশ্রয় নেওয়ার তথ্য পেয়ে কিছু সংখ্যক বিক্ষুব্ধ জনতা, সাভার সেনানিবাসের ডেন্ডাবর মিলিটারি পুলিশ চেকপোস্টের সামনে জড়ো হয় এবং পুলিশ সদস্যদেরকে তাদের নিকট হস্তান্তরের দাবি জানায়। এ পর্যায়ে, পুলিশ সদস্যদের নিরস্ত্রকরণ, পরিচয় নিশ্চিত করণ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিশ্চয়তা প্রদান করা হলে বিক্ষুব্ধ জনতা স্থান ত্যাগ করে।

এই ঘটনাটিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরঞ্জিত করে প্রকাশ করা হয়, যা মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে। বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর ও অসত্য তথ্য বিশ্বাস না করার জন্য অনুরোধ করা হলো।

কিউএনবি/অনিমা/০৭ অগাস্ট ২০২৪,/দুপুর ১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit