এদিকে ইমিগ্রেশন থেকে পাওয়া এক তথ্যে জানা গেছে, মঙ্গলবার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসেন ১৪৯ জন ও ভারতে যান ১৭৫ জন। ভারত যাওয়াদের মধ্যে বেশিরভাগই ওই দেশের নাগরিক। বাংলাদেশি যারা যেতে চেয়েছেন তাদেরকে অনেক যাচাই বাছাই করে যেতে দেওয়া হয়। হিসেব অনুযায়ি, ৪ আগস্ট ১৯১ জন ও ৫ আগস্ট ১০৪ জন ভারত থেকে আসে।
এছাড়া ৪ আগস্ট ১৯১ জন ও ৫ আগস্ট ২০৫ জন ভারতে যায়। আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মো. খায়রুল আলম জানান, দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকায় ওনি ইমিগ্রেশন থেকে ফেরত গেছেন। ওনার মতো যাদের নিষেধাজ্ঞা রয়েছে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। তবে যাচাই বাছাই করে অনেককে যেতে দেওয়া হয়।
কিউএনবি/আয়শা/০৬ অগাস্ট ২০২৪,/রাত ৯:৫০