বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
হুথিদের হুমকিতে পথ ঘোরালো চীন ও ভারতগামী সৌদির দুই তেলবাহী ট্যাংকার শুল্কের অস্ত্রে কানাডাকে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন চাল ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট জামায়াতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন জামায়াতের এমপির ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

সাভারে পুলিশের গুলিতে নিহত স্কুলছাত্র জুলকার নাইন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : সাভারে পুলিশের গুলিতে নিহত হয়েছে পাবনার সাঁথিয়ার নন্দনপুর ইউনিয়নের স্বরপ গ্রামের স্কুলছাত্র জুলকার নাইন (১৭)। সে হোমিওপ্যাথিক চিকিৎসক আব্দুল হাই আল হাদীর ছেলে। 

নিহত জুলকার নাইন সাভার আশুলিয়া থানার বাইপাইল পলাশ বাড়িতে ভাড়া বাসায় তার বাবা মায়ের সঙ্গে থাকতেন। সে সাভারের পলাশবাড়ি জেএল মডেল স্কুল অ্যান্ড গার্লস কলেজের নবম শ্রেণির ছাত্র ছিল। দুই ভাই ও এক বোনের মধ্যে সে দ্বিতীয়। 

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের খবরে গতকাল সোমবার সাভার আশুলিয়া থানার বাইপাইল পলাশ বাড়িতে মিছিলে যোগ দেন জুলকার নাইন। বিকাল পাঁচটার দিকে জুলকারের বন্ধুরা তার বাবার মোবাইল ফোনে জানায় আপনার ছেলের গলায় গুলি লাগছে দ্রুত এনাম হাসপাতালে আসেন। তিনি গিয়ে দেখেন হাসপাতালে তার ছেলের নিথর দেহ পড়ে আছে। ওই রাতেই তার লাশ সাঁথিয়ায় নিজ বাড়িতে নিয়ে আসা হয়।

মঙ্গলবার সকাল ৯টায় সাঁথিয়ার স্বরপ গ্রামে নিজ বাড়িতে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্বজনদের আহাজারিতে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।নিহতের বাবা আব্দুল হাই আল হাদী বলেন, আমার ছেলের হত্যাকাণ্ডের বিচার চাই।

 

 

কিউএনবি/আয়শা/০৬ অগাস্ট ২০২৪,/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit