রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান বিএনপির

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৮৪ Time View

ডেস্ক নিউজ : অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি । মঙ্গলবার (৬ আগস্ট) বেলা পৌনে ১২টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আহ্বান জানান। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে তিনি ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

আরেক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমরা অনুরোধ করেছি তিনি যেন দ্রুত দেশে ফিরে আসেন। তিনি বলেছেন, সবকিছু ঠিকঠাক করে চলে আসবেন। বৈঠকে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit