বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন রাঙ্গামাটিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত রাঙামাটি-চট্টগ্রাম সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি বাস উল্টে আহত-২০ ‎হাতীবান্ধায় পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ চম্পট, রাতভর অভিযানে সেই চুরির আসামি পুনরায় গ্রেপ্তার রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে গ্রেফতার-১৯ রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় আহত এএসআই মাহাবুর হাসানের মৃত্যু কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভারতের সেরা অধিনায়ক কে? দুবাইয়ে লটারিতে ১২ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি সৌদির তেল শোধনাগারে আবার ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা

দ্বাদশ সংসদ বিলুপ্ত ঘোষণা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : অবশেষে বিকেল তিনটার দিকে সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু। মঙ্গলবার বিকেল তিনটার দিকে এই ঘোষণা দেন তিনি। রাষ্ট্রপতির কার্যালয় থেকে এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ছাত্র-জনতার গণবিস্ফোরণের মুখে সোমবার পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। এমন পরিস্থিতিতে তিন বাহিনী প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু।  

সেখানে দ্রুততম সময়ের মধ্যে সংসদ বিলুপ্তির কথা বলেছিলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু। আন্দোলনকারীদের প্রত্যাশা ছিল রাতের মধ্যেই সংসদ বিলুপ্তির ঘোষণা আসবে। কিন্তু মঙ্গলবার দিন পেরিয়ে দুপুর হলেও এই ঘোষণা আসেনি। 

সংসদ বিলুপ্তি ঘোষণা করতে বিকেল ৩টার মধ্যে সময়সীমা বেঁধে দেয় বৈষম্যবিরােধী ছাত্র আন্দোলন। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে ছাত্র-জনতাকে শান্তিপূর্ণ অবস্থানের আহ্বান জানায় তারা।  

এছাড়া বেঁধে দেওয়া সময়ের মধ্যে সংসদ বিলুপ্ত না করলে বঙ্গভবন ঘেরাওয়ের হুমকি দেয় আন্দোলনের অন্যতম সমন্বয় সারজিস আলম। সংসদ বিলুপ্তির ঘোষণা আসায় শেষ পর্যন্ত অপ্রীতিকর পরিস্থিতি আর হয়নি। 

একইসঙ্গে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে।
 

কিউএনবি/অনিমা/০৬ অগাস্ট ২০২৪,/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit