শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

রোমাঞ্চ ছড়িয়ে প্যারিসের দ্রুততম মানব লাইলস

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ৮৪ Time View

স্পোর্টস ডেস্ক : প্যারিস অলিম্পিকে শনিবার মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে ১০ দশমিক সেকেন্ড সময় নিয়ে ৭২ সেকেন্ড সময় নিয়ে ইতিহাস গড়ে সোনা জেতেন সেন্ট লুসিয়ার জুলিয়েন আলফ্রেড। তবে ছেলেদের বিভাগে কার্যত সময়টা লাগে ১০ সেকেন্ডেরও কম। প্যারিস অলিম্পিকেও হয়নি এই ব্যতিক্রম। তবে দৌড় শেষের পর কে সোনা সেটি ঠিক করতেই সময় লাগল ৩০ সেকেন্ডেরও বেশি। রোমাঞ্চকর সেই ফিনিশিং শেষে সোনা জেতেন যুক্তরাষ্ট্রের নোয়াহ লাইলস।

দৌড় শেষের পর লাইলস ও জ্যামাইকার কিশানে টম্পসনের সময় দেখাচ্ছিল সমান ৯.৭৯ সেকেন্ড। দশমিকের পর দুই ঘরের সংখ্যা দিয়েই সাধারণত নির্ধারণ হয়ে যায় স্থান। তবে গত রাতে প্যারিসে বেগুনী ট্র্যাকে ঝড় ওঠা এই ইভেন্ট শেষে ফলাফল জানাতে যেতে হলো সেকেন্ডের আরও নিখুঁত পরিসংখ্যানে।

পরে দেখা যায় লাইলস দৌড় শেষ করেছেন ৯.৭৮৪ সেকেন্ডে এবং টম্পসন সময় নেন ৯.৭৮৯ সেকেন্ড। এদিকে ৯ দশমিক ৮১ সেকেন্ড সময় ব্রোঞ্জ জেতেন লাইলসের স্বদেশী ফ্রেড কার্ল। এর আগে টোকিও অলিম্পিকে এই ইভেন্টে ৯.৮০ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছিলেন মার্সেল জ্যাকবস। তবে এবার ০.০৫ সেকেন্ড বেশি নিয়ে চতুর্থ হয়েছেন তিনি।

গত বছরের বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছিলেন লাইলস। এবার অলিম্পিকের ১০০ মিটারেও হলেন সেরা। অপেক্ষা এখন ২০০ মিটারেও রাজত্ব করার।

 

 

কিউএনবি/আয়শা/০৫ অগাস্ট ২০২৪,/রাত ৮:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit