শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

কানাডায় বিবর্ণ সাকিব, হারল দল

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ৯৫ Time View

স্পোর্টস ডেস্ক : কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে সাকিবের দুঃসময় চলছেই। ব্যাট হাতে রানের দেখা পাননি নিজের খেলা সবশেষ ম্যাচেও। এমন দিনে ব্রাম্পটন উলভসের বিপক্ষে ব্যর্থ হয়েছেন তার দল বাংলা টাইগার্স মিসিসাগার বাকি ব্যাটাররাও। মাত্র ৭৯ রানে গুটিয়ে যায় দলটি, যা ৫২ বল ও ৮ উইকেট হাতে রেখে টপকে যায় ব্রম্পটন।

এদিন ব্যাট হাতে তেমন ভূমিকা রাখতে পারেননি বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব। আগের ম্যাচে ১ রানে সাজঘরে ফেরার পর এ ম্যাচে করেছেন ৪ রান। ৬ বলে ৪ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়ে মাঠ ছাড়তে হয় সাকিবকে। সাকিবের চেয়ে বরং ব্যাট হাতে আলো ছড়িয়েছেন শরিফুল ইসলাম। দলের হয়ে ৪ বল মোকাবিলা করে ১২ রান করে দিয়ে গেছেন তিনি। যা দলের দ্বিতীয় সর্বোচ্চ রান। এদিন মাত্র ১৩ ওভারে ৭৯ রান জমা করে অলআউট হয় বাংলা টাইগার্স।

জবাব দিতে নেমে ৩৩ বলে ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ডেভিড ওয়ার্নার। শরিফুল ইসলাম বল হাতে ৩ ওভার হাত ঘুরিয়ে ২৫ রান খরচ করলেও কোনো উইকেটের দেখা পাননি। অন্যদিকে বোলিংয়েই আসেননি সাকিব।

এ হারে ৬ দলের টুর্নামেন্টে বাংলা টাইগার্সের অবস্থান ৪ নম্বরে। ৫ ম্যাচে ৩ জয়ে তাদের পয়েন্ট ৬। অন্যদিকে ৪ ম্যাচে ৩ জয়ে ৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে মন্ট্রিয়েল টাইগার্স।

কিউএনবি/অনিমা/০৪ অগাস্ট ২০২৪,/দুপুর ২:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit