বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
সাফ চ্যাম্পিয়নশিপের ৬ দলে আছেন যারা দুর্গাপুরে বিজিবির অভিযানে ভারতীয় কম্বল জব্দ ‘নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী এক টিকিটে দুই ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান পরিবর্তনের প্রজ্ঞাপন স্থগিত করলেন হাইকোর্ট  কোহলির ব্যাটে অনায়াসে জিতলো ভারত পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশিকা প্রচার করল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন রিপাবলিকানদের হার, চ্যালেঞ্জের মুখে মাস্ক হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর আহ্বান

ঢাকা-আরিচা মহাসড়ক দখল করে বিক্ষোভ জাবি শিক্ষার্থীদের

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ৯৭ Time View

ডেস্ক নিউজ : এক দফা এক দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক দখল করে বিক্ষোভ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে অংশ নিয়েছে সাভারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষক অভিভাবকসহ সাধারণ জনতা। রবিবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে প্রায় ১ কিলোমিটার দখল করে বিক্ষোভ করছেন তারা।

শনিবার (০৩ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ১ দফা ১ দাবি ঘোষণা করার পর আজ সেই দাবিতে তারা বিক্ষোভ করছেন। আজ সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে সাভারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একত্রিত হতে থাকে। পরে দুপুর ১২টার দিকে তারা ঢাকা-আরিচা মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। এসময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনী কিংবা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কাউকে দেখা যায়নি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুর রশিদ জিতু জানান, এক দফা এক দাবিতে সারা দেশের মানুষ আমাদের সঙ্গে সংহতি জানিয়েছেন। আমাদের আন্দোলনে সাধারণ জনতা অংশ নিয়েছেন। এর অর্থ হল সাধারণ মানুষেরও দাবি সরকারের পদত্যাগ।  

এদিকে ধামরাইয়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ জনতার একটি বিক্ষোভ মিছিল ধামরাইয়ের কালামপুর থেকে ঢুলিভিটায় এসে অবস্থান নেয়। পরে সেখানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দিলে বিক্ষোভ মিছিল নিয়ে তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অভিমুখে রওনা করেন। এছাড়া আশুলিয়ার শ্রীপুর থেকে বলিভদ্রবাজার পর্যন্ত একটি লম্বা বিক্ষোভ মিছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে অগ্রসর হচ্ছে বলে জানা যায়।

এ খবর লেখা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থী-শিক্ষক অভিভাবকসহ সাধারণ জনতা। তবে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি। এমনকি কোনো বিশৃঙ্খলা বা কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।  

কিউএনবি/অনিমা/০৪ অগাস্ট ২০২৪,/দুপুর ১:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit