বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩২

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৮৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় সময় ‍শুক্রবার (২ আগস্ট) রাজধানী মোগাদিসুর একটি জনপ্রিয় সমুদ্র সৈকতে প্রথমে আত্মঘাতী বোমা হামলা ও এরপর বন্দুক হামলা চালানো হয়। এতে হতাহতের ঘটনা ঘটে। 

সন্ত্রাসী গোষ্ঠী আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট আল শাবাব গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে। লিডো বিচ নামের সমুদ্র সৈকতের বিচ ভিউ নামে একটি হোটেলের প্রবেশপথে এক আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়। এরপর শুরু হয় বন্দুক হামলা। 
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশের মতে, বেশ কয়েকজন হামলাকারী হোটেলে হামলা চালানোর চেষ্টা করে এবং সমুদ্র সৈকতে থাকা লোকজনের ওপর গুলি চালায়। ওই সময় সেখানে অনেকেই হাঁটছিলেন বা বসে ছিলেন।
 
আবদিফাতাহ আদান হাসান নামে পুলিশের এক মুখপাত্র সাংবাদিকদের বলেন, হামলায় ৩২ জনেরও বেশি বেসামরিক লোক মারা গেছেন। আহত হয়েছেন প্রায় ৬৩ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

ওই মুখপাত্র আরও বলেন, নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলেই সব হামলাকারীকে হত্যা করেছে এবং বিস্ফোরক ভর্তি গাড়ি চালাচ্ছিল এমন একজনকে আটক করেছে। তিনি আরও বলেন, একজন সেনা নিহত এবং আরেকজন আহত হয়েছেন।

 

কিউএনবি/আয়শা/০৩ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit