শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

কোটা আন্দোলন: সংঘর্ষে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৭১ Time View

ডেস্ক নিউজ :  কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় গুলিবিদ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর শনিবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইমন (১৭) নামের ওই কিশোর মারা যান। চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনচার্জ মো. বাচ্চু মিয়া।  

জানা গেছে, গত ১৯ জুলাই রাজধানীর ভাটারা নতুনবাজার এলাকায় গুলিবিদ্ধ হন ইমন।গুরুতর অবস্থায় তাকে ওইদিনই ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। নিহত এই কিশোর কুমিল্লার মুরাদনগর উপজেলার চোনপুর গ্রামের সেলিম আলীর ছেলে।

ইমনের বড় বোন তাহমিনা জানান, গত ১৯ জুলাই সকালে বাসা থেকে তার কর্মস্থল যাওয়ার পথে, নতুন বাজার এলাকায় সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয় ইমন। গুলি তার পেটের এক পাশ দিয়ে বিদ্ধ হয়ে আরেক পাশ দিয়ে বের হয়ে যায়।  
ভাটারা নতুন বাজার এলাকায় একটি ভাতের হোটেলে চাকরি করতেন তিনি। সেখানেই তিনি থাকতেন তিনি।

কোটা আন্দোলন ঘিরে এ নিয়ে সারা দেশে মৃত্যু ছাড়াল অন্তত ২১১।  

সূত্র: বিবিসি বাংলা
 

কিউএনবি/অনিমা/০৩ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit