রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
আদানি বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট থেকে বাংলাদেশে সরবরাহ শুরু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম পৃথিবীতে মহাবিপর্যয় নেমে এলে তুলনামূলকভাবে নিরাপদ অবস্থানে থাকবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা : মাহ্দী আমিন জেলা-উপজেলায় ডায়ালাইসিস সেবা, ২৫০০ নতুন পদ সৃষ্টি সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের মিসাইল ও ড্রোন হামলা দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’

সেমিফাইনালেই হেরে গেলেন সিওনতেক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১১৩ Time View

স্পোর্টস ডেস্ক : ফ্রেঞ্চ ওপেন জিতেছেন চারবার। তার ওপর র‍্যাংকিংয়ের এক নম্বর খেলোয়াড়। তাই স্বর্ণপদক জয়ের অন্যতম দাবিদার হিসেবেই প্যারিস অলিম্পিকে যাত্রা শুরু করেন ইগা সিওনতেক। কিন্তু ক্লে কোর্টে সেমিফাইনালেই হেরে গেলেন তিনি। ৬-২, ৭-৫ গেমে জিতে স্বর্ণের লড়াই থেকে তাকে ছিটকে দেন চীনের ঝেং কিনওয়েন। সোনা জয়ের লড়াইয়ে তার প্রতিপক্ষ হবেন আনা কারোলিনা কিংবা দোনা ভেকিচ। ফ্রেঞ্চ ওপেনে কখনো চতুর্থ রাউন্ডের বেশি যেতে পারেননি ঝেং। চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনে ফাইনাল খেললেও হেরে যান আরিনা সাবালেঙ্কার কাছে। এবার ১৯৮৮ সালের পর চীনের প্রথম খেলোয়াড় হিসেবে মেয়েদের এককে অলিম্পিকের ফাইনালে উঠেছেন তিনি।

ঝেং বলেন, ‘আমি কতটা রোমাঞ্চিত, সেটা সত্যিই বলে বোঝাতে পারব না। আমি বিশ্বের এক নম্বর খেলোয়াড়কে হারিয়েছি যে কি না রোলা গারোয় বছরের পর বছর ধরে চ্যাম্পিয়ন আসছে। যাত্রাটা সহজ ছিল না। তাছাড়া তিন দিনের ভেতর আট ঘণ্টার মতো সময় কোর্টে কাটিয়েছি। দেশের জন্য যদি আমাকে আরও তিন ঘণ্টা খেলতে হয়, আমার মনে হয় আমি খেলতে পারব। অলিম্পিকের মঞ্চে বিশ্বের এক নম্বর খেলোয়াড়কে হারানোর মানেটা আমার কাছে বিশাল। ‘সিওনতেকের যাত্রা অবশ্য এখানেই শেষ হচ্ছে না। এখনো ব্রোঞ্জ জয়ের সুযোগ আছে এই পোলিশ তারকার।

 

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৪,/রাত ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit