বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় বিনাতিল-২ এর চাষাবাদ সম্প্রসারণে মাঠদিবস উদযাপন। ব্রাজিলকে হারানোর সম্ভাবনা খুবই কম দেখছেন হল্যান্ড সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর প্রবাসী আয়ে রেকর্ড, গত অর্থবছরে এসেছে ৩৫.৫৬ বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের গত ১৫ বছরের নথিপত্র চেয়ে গভর্নরকে ফের চিঠি দুদকের ভারতের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল ধীরাজ শেঠ নরওয়ে প্রতিপক্ষ হিসেবে ব্রাজিলের জন্য কতটা কঠিন, ভিনিসিউসে রহস্যভেদ হবে? পোষা কুকুরের হামলায় গৃহপরিচারিকাকে ক্ষতিপূরণ ১৫৯ কোটি টাকা! তৃতীয় টার্মিনাল পরিচালনা: বিশ্বখ্যাত ৫ এভিয়েশন জায়ান্টের প্রতিদ্বন্দ্বিতা অনুমোদন পেল নতুন তিন উপজেলা ও একটি থানা

খাগড়াছড়িতে সপ্তাহব্যাপি বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করলেন-পার্বত্য প্রতিমন্ত্রী

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ৯২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : “বৃক্ষ দিয়ে সাজাই দেশ-সমৃদ্ধ করি বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়িতে সপ্তাহ ব্যাপি জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১আগস্ট) সকালের দিকে খাগড়াছড়ি বন বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় খাগড়াছড়ি জেলা প্রশাসন কার্যালয় থেকে বর্ণিল আয়োজনে একটি র‌্যালি বের হয়ে র‌্যালিটি খাগড়াছড়ি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খাগড়াছড়ি পৌর টাউন হলে এসে র‌্যালিটি শেষ হয়। র‌্যালি শেষে বেলুন উড়িয়ে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন প্রধান অতিথি পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল এিপুরা এমপি।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল এিপুরা এমপি। স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো.ফরিদ মিঞা। এসময়  খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর, খাগড়াছড়ি পৌরসভার  পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.দিদারুল আলম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অন্যান্যের মাঝে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিএ বড়ুয়া,খাগড়াছড়ি বন বিভাগের সহকারি বন সংরক্ষক মো.শহিদুল ইসলাম হাওলাদার, খাগড়াছড়ি সদর রেঞ্জ কর্মকর্তা মো.মোশাররফ হোসাইন সহ জেলার সকল রেঞ্জ কর্মকর্তা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি,র বক্তব্যে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল এিপুরা এমপি বলেন, বৃক্ষ শুধু প্রাকৃতিক সৌন্দর্য বাড়ায় না মাটির ক্ষয়রোধ করে, বন্যা প্রতিরোধ করে, বৃক্ষ আমার পরম বন্ধু,আবহাওয়া নিয়ন্ত্রণে ও বৃক্ষের ভূমিকা অপরিসীম, বৃক্ষ ছাড়া পৃথিবী মরুভূমিতে পরিনত হতো। দেশের বিপুল জনগোষ্টি বিশেষ করে বর্তমান প্রজন্ম পরিবেশ ব্যবস্থা ও জীব বৈচিএ্য সংরক্ষণে এগিয়ে আসার আহবান জানান।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল এিপুরা এমপি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে  চারা তুলেদেন। অনুষ্ঠানে, সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit