বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম
দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন রাঙ্গামাটিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত রাঙামাটি-চট্টগ্রাম সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহি বাস উল্টে আহত-২০ ‎হাতীবান্ধায় পুলিশকে ধাক্কা দিয়ে হাতকড়াসহ চম্পট, রাতভর অভিযানে সেই চুরির আসামি পুনরায় গ্রেপ্তার রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে গ্রেফতার-১৯ রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় আহত এএসআই মাহাবুর হাসানের মৃত্যু কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভারতের সেরা অধিনায়ক কে? দুবাইয়ে লটারিতে ১২ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি সৌদির তেল শোধনাগারে আবার ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা

তামিমের ফিফটির পরও বড় রান পেল না বাংলাদেশ এ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ৬৫ Time View

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া সফরে সাদা বলের লড়াই শুরু হয়েছে বাংলাদেশ এ দলের। নিজেদের প্রথম ম্যাচে নর্দান টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে অবশ্য ব্যাটিংটা ভালো হয়নি দলের। তানজিদ হাসান তামিম ফিফটি করেছেন, দুই ওপেনারের ভালো শুরুর পরও বাংলাদেশ বড় রান পায়নি। ৫০ ওভারে ১০ উইকেট খুইয়ে রান তুলেছে মোটে ২৫০। 

আজ নর্দান টেরিটরির বিপক্ষে টস হেরেছে বাংলাদেশ। প্রতিপক্ষ অধিনায়ক বাংলাদেশকে পাঠিয়েছেন ব্যাটিংয়ে। পারভেজ হোসেন ইমন আর তানজিদ মিলে দলকে নিখুঁত এক সূচনা এনে দিয়েছিলেন। উদ্বোধনী জুটিতে এসেছিল ১০০ রান।

তবে ফিফটির একটু আগে পারভেজ বিদায় নিলে বিপদে পড়ে বাংলাদেশ। জিসান আলম পরিস্থিতির দাবি মেটাতে পারেননি। ফিফটির পর বিদায় নিয়েছেন তামিমও। এরপর চারে নামা আফিফ ৬, আকবর আলী ২৬, শামীম পাটোয়ারী ২০ আর মাহফুজ রাব্বী করেন ১৭ রান। মিডল অর্ডার থেকে বড় ইনিংস না আসায় বাংলাদেশের ২০০ রানকেও অসম্ভব মনে হচ্ছিল এক সময়।

তবে আবু হায়দার রনির ব্যাটে বেশ কিছু রান যোগ হয় দলের স্কোরবোর্ডে। ৪১ বলে তিনি করেন ৩৮ রান। তাতে ভর করেই বাংলাদেশ এ দলের পুঁজিটা শেষমেশ দাঁড়ায় ২৫০ রানে।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ‘এ’ ২৫০/১০, ৫০ ওভার (তামিম ৫৩, পারভেজ ৪৭, রনি ৩৮; হামিশ মার্টিন ৪৬/৪, চার্লি স্মিথ ৩৫/২, ম্যাট হ্যামন্ড ৪৬/২)

 

কিউএনবি/আয়শা/০১ অগাস্ট ২০২৪,/বিকাল ৩:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit