মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন

অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান দেখে ক্ষুব্ধ ট্রাম্প

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ৮৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বিতর্ক থামছেই না। এবার প্যারিস অলিম্পিকের আয়োজকদের ধুয়ে দিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে অন্যতম প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই এই পরিবেশনার বিরুদ্ধে সরব হন ক্যাথলিক গোষ্ঠী ও ফ্রান্সের ধর্মাযাজকেরা। এবার তাদের সুরে সুর মিলিয়ে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে ট্রাম্প বলেছেন, ‘আমি খোলামনের মানুষ কিন্তু এটা মনে করি, তারা যা করেছে, সেটার লজ্জার।’অলিম্পিকে এবার বাজল ‘ভুল’ জাতীয় সঙ্গীত

আয়োজক কমিটি অবশ্য টুর্নামেন্টজুড়ে তাদের নানা ভুলের মতো এই পরিবেশনার জন্যও ক্ষমা চেয়েছে। এই বিষয়ে এক সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘নিশ্চিত করে বলতে পারি, কোনো ধর্মীয় গোষ্ঠীকে আঘাত দেওয়ার উদ্দেশ্য ছিল না। জরিপগুলো বলছে, আমরা যা করতে চেয়েছি, সেটা অর্জন করতে পেরেছি। যদি কোনো মানুষকে এটা আঘাত করে, আমরা অনেক অনেক দুঃখিত।’

২০২৮ অলিম্পিক হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। চলতি বছর নির্বাচনে জিতে প্রেসিডেন্ট হলে ট্রাম্প অলিম্পিকের উদ্বোধনে এমন কিছু করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন, ‘লাস্ট সাপারকে যেভাবে প্রদর্শন করা হয়েছে, আমরা সেটা করব না।’উল্লেখ্য, অলিম্পিকের ইতিহাসে এবারই প্রথম স্টেডিয়ামের বাইরে হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। প্যারিসের সিন নদীকে ঘিরে হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেছেন প্রায় তিন হাজার বিনোদনকর্মী।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit