সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

কেরালায় ভূমিধসে ৮৪ প্রাণহানি, আটকা অনেকে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ৬০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার (৩০ জুলাই) ভোরে ওয়েনাডের মেপ্পাদির পাহাড়ি এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে। এ সময় ভারি বৃষ্টিপাতে চার ঘন্টার মধ্যে পরপর তিন দফায় ভূমিধস হয়।

স্থানীয় কর্মকর্তারা জানান, ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। কিন্তু প্রচণ্ড বৃষ্টি এবং একটি গুরুত্বপূর্ণ সেতু ভেঙে পড়ায় বাধাগ্রস্ত হচ্ছে উদ্ধারকাজ। কেরালার মুখ্যমন্ত্রীর প্রেস সেক্রেটারি পি এম মনোজ জানিয়েছেন, ভূমিধসে প্রাণহানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা চালাতে নিরাপত্তা বাহিনীকে সহায়তায় ঘটনাস্থলে ২০০ জনেরও বেশি সেনাসদস্য পাঠিয়েছে ভারতের সেনাবাহিনী। এছাড়া উদ্ধারকাজে সহায়তা করতে ভারতীয় বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার কাজ করছে।
 
স্থানীয় হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে এবং এখনও পর্যন্ত প্রায় ২৫০ জনকে উদ্ধার করে ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছেন। বাম গণতান্ত্রিক ফ্রন্ট (এলডিএফ) সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি।

এছাড়া বিজেপিপ্রধান জেপি নাড্ডাকে দলীয় কর্মীদের উদ্ধারকাজে সহায়তা নিশ্চিত করতেও বলেছেন মোদি। প্রধানমন্ত্রীর কার্যালয় দুর্যোগে নিহতদের পরিবারকে ২ লাখ এবং আহতদের ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে।

 
সূত্র: এনডিটিভি, বিবিসি 

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৪,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit