বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
সাফ চ্যাম্পিয়নশিপের ৬ দলে আছেন যারা দুর্গাপুরে বিজিবির অভিযানে ভারতীয় কম্বল জব্দ ‘নিজের মামাকেই বিয়ে করতে হয়েছিল’, তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী এক টিকিটে দুই ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ পারাপারে সহযোগিতা করবে ইরান চট্টগ্রামের লোহাগাড়ার বড়হাতিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান পরিবর্তনের প্রজ্ঞাপন স্থগিত করলেন হাইকোর্ট  কোহলির ব্যাটে অনায়াসে জিতলো ভারত পারমাণবিক হামলা থেকে বাঁচার নির্দেশিকা প্রচার করল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন রিপাবলিকানদের হার, চ্যালেঞ্জের মুখে মাস্ক হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর আহ্বান

ঢাবির শিক্ষার্থীরা হয়রানির শিকার হলে ২ প্রক্টরকে জানানোর পরামর্শ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ১১৭ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (৩০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দিয়েছেন ঢাবির জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী হয়রানির শিকার হলে ছাত্রদের সহকারী প্রক্টর মো. হাসান ফারুক (মোবাইল-০১৭৬৮-৮৮৪-৪২৮) এবং ছাত্রীদের সহকারী প্রক্টর ফারজানা আহমেদের (মোবাইল ০১৭১১-৫৭৬-৩৮৯) সঙ্গে যোগাযোগের নির্দেশনা দেয়া হলো।

নিরপরাধ শিক্ষার্থীদের হয়রানি বন্ধে বিশ্ববিদ্যালয় থেকে সম্ভাব্য সব সহযোগিতা দেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে সোমবার (২৯ জুলাই) ঢাবির কোনো নিরপরাধ শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
 
এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও আইনশৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নানা সংবাদ গণমাধ্যমে আসছে। এ প্রক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো নিরপরাধ শিক্ষার্থী যাতে হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আহ্বান জানাচ্ছে।
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী হয়রানির শিকার হলে তাকে প্রক্টর অফিসকে জানানোর নির্দেশনা দেয়া হলো। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্ভাব্য সব সহযোগিতা করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit