মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

ইসরাইলি সেনাদের তাণ্ডবে ঘর ছাড়ছেন ফিলিস্তিনিরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ৬৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চারদিক থেকে ঘিরে রাখা নেতানিয়াহু বাহিনীর ভয়ে দিন কাটাচ্ছেন গাজার বাসিন্দারা। এই বুঝি আবার হামলা হলো- এমন আতঙ্কে কাটছে রাতদিন। ঘরবাড়ি থেকেও যাযাবরের মতো জীবনযাপন করতে হচ্ছে তাদের। পালিয়ে বেড়াতে বেড়াতে ক্লান্ত হয়ে পরেছেন তারা। ভুক্তভোগী এক ফিলিস্তিনি বলেন, ‘আমাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে। বাকি আছে শুধু দেইর আল বালাহ। সেখানেও এরমধ্যেই অনেক মানুষ চলে গেছে।’

আরেক ভুক্তভোগী বলেন, ‘আমরা ক্লান্ত। মাথার উপর ছাদ নেই। তবুও জীবিকার তাগিদে তীব্র রোদে কাজ করতে হচ্ছে। আমাদের অবস্থা আর কেউ বুঝতে পারবে না।’ ভুক্তভোগী আরেক ফিলিস্তিনি নারী জানান, বাড়ি গিয়ে তার মা এবং ভাইকে ডেকে নিয়ে যায় ইসরাইলি সেনারা।

বেঁচে থাকতে চাইলে অন্য কোথাও চলে যাওয়ার হুমকি দেয়া হয় তাদের। জীবন বাঁচাতে গাজার আল-বুরেইজ এবং নুসেইরাতের বাসিন্দাদের আল-মাওওয়াসির ‘হিউম্যানিটেরিয়ান জোনে’ চলে যেতে বলেন তারা। প্রায় ১০ মাস ধরে চলমান ইসরাইলি বর্বরতায় এখন পর্যন্ত গৃহহীন হয়েছেন গাজার প্রায় ২০ লাখ বাসিন্দা।

 

 

কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৪,/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit