আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের জেরে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে নজর রাখছে জাতিসংঘ। বৈশ্বিক সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে নিরাপত্তা রক্ষাকারীদের অতিরিক্ত শক্তি প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের তথ্যপ্রমাণ পেয়েছেন।
এর প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এ ছাড়া যেকোনো পরিস্থিতিতে পদক্ষেপ নিতে জাতিসংঘ প্রস্তুত বলে জানানো হয়েছে। সোমবার (২৯ জুলাই) মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক এক ব্রিফিংয়ে এসব কথা বলেছেন।
কিউএনবি/আয়শা/৩০ জুলাই ২০২৪,/বিকাল ৪:১২