শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

ইউক্রেন-গাজা নিয়ে মেলোনি ও শি জিনপিংয়ের আলোচনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন-গাজা সংঘাত নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বললেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি।

এক বিবৃতিতে মেলোনির অফিস জানিয়েছে, চীনের প্রেসিডেন্টের সঙ্গে ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংকট থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন ইতালির প্রধানমন্ত্রী। তারা ইন্দো-প্যাসিফিকে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়েও কথা বলেছেন।

গত সপ্তাহান্তে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে সই করেছেন মেনোলি।

সোমবার মেলোনি ও শি জিনপিংয়ের মধ্যে বৈঠক হয়েছে। মেলোনি বলেছেন, আন্তর্জাতিক স্তরে নিরাপত্তাহীনতা বাড়ছে, সেখানে মধ্যস্থতাকারী হিসেবে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এই মাসের গোড়ায় চীনের উদ্যোগে হামাসের বিভিন্ন গোষ্ঠী ও ফাতাহদের মধ্যে আলোচনা হয়। সেখানে ঠিক হয়েছে, যুদ্ধপরবর্তী গাজায় তারা মিলে অন্তর্বর্তী জাতীয় সরকার গঠন করবে।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা শুরুর ক্ষেত্রেও মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে চীন। তবে পশ্চিমা দেশগুলো এই মধ্যস্থতা নিয়ে সন্দিহান। আমেরিকাও জানিয়েছে, বেইজিং সম্প্রতি বেশ কিছু জিনিস রপ্তানি করে রাশিয়ার যুদ্ধপ্রচেষ্টাকে সমর্থন জানিয়েছে।

এই পরিপ্রেক্ষিতে মেলোনি শি-কে বলেছেন, কীভাবে স্থিতাবস্থা আসতে পারে, চীন সেটা দেখুক। কীভাবে শান্তি আনা যায়, সেটা তারা নিশ্চিত করুক।

শি ইতালি ও চীনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উল্লেখ করেছেন। তিনি বলেছেন, দুই পক্ষই পারস্পারিক আস্থা, শ্রদ্ধা ও ধৈর্যের ভিত্তিতে নিজেদের উন্নয়নের পথে চলেছে।

মেলোনির অফিস জানিয়েছে, দুই পক্ষই এআই, পরিবেশ, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের মতো বিষয় নিয়েও কথা বলেছে।

সূত্র : ডয়চে ভেলে ও রয়টার্স।

কিউএনবি/অনিমা/৩০ জুলাই ২০২৪/সকাল ১১:২৩

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit