বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প হোয়াইট হাউসে পৌঁছালেন নেতানিয়াহু রাঙামাটিতে কাপ্তাই উপজেলা যুবলীগ সভাপতি নাসিরুদ্দিন চৌধুরী গ্রেপ্তার বাংলাদেশে শুটিংয়ে এসে তিক্ত অভিজ্ঞতা নোরা ফাতেহির, কপিলের রসিকতা

জাতীয় চিড়িয়াখানা খুলছে আজ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ৯৫ Time View

ডেস্ক নিউজ : কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতার কারণে টানা ৯ দিন বন্ধ থাকার পর আজ খুলছে মিরপুরের জাতীয় চিড়িয়াখানা। 

আজ সোমবার (২৯ জুলাই) থেকে আবার চিড়িয়াখানায় প্রবেশ করতে পারবেন দর্শনার্থীরা।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতা চলায় গত ১৯ জুলাই কোনো দর্শনার্থী আসেননি চিড়িয়াখানায়। পরে দেশজুড়ে কারফিউ জারি করা হলে ২০ জুলাই থেকে চিড়িয়াখানা বন্ধ রাখা হয়।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার জানান, নিরাপত্তা ঝুঁকির কারণে চিড়িয়াখানা বন্ধ করে দেওয়া হয়েছিল।

তিনি বলেন, ‘মিরপুর চিড়িয়াখানা দেশের গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনা। এখানে দুর্বৃত্তের হামলা হলে হিংস্র প্রাণীরা বেরিয়ে এসে প্রচুর ক্ষয়ক্ষতি হতে পারে। একইসঙ্গে প্রাণীদের ঠেকিয়ে রাখাও কঠিন। তাছাড়া অবরোধ আর কারফিউতে দর্শকও কম পাওয়া যাচ্ছিল। সবকিছু বিবেচনা করে আমরা চিড়িয়াখানায় দর্শনার্থী প্রবেশ বন্ধ করে দেয়া হয়।’

পরিচালক আরও বলেন, ‘১৯ জুলাই সহিংসতার কারণে কোনো দর্শনার্থী আসেননি। হামলার আশঙ্কায় ২০ থেকে ২৮ জুলাই পর্যন্ত চিড়িয়াখানায় টিকিট বিক্রিসহ অন্যান্য খাত মিলিয়ে আমরা ৩০ লাখ টাকা রাজস্ব হারিয়েছি।’

জানা যায়, সাপ্তাহিক ছুটির দিনগুলোতে এখানে দর্শনার্থী আসেন প্রায় ১০ হাজার। অন্যান্য দিনে সংখ্যাটা থাকে প্রায় ৪ হাজার। প্রতি সপ্তাহে রোববার চিড়িয়াখানা বন্ধ থাকে। প্রাণী জাদুঘর এবং শিশু পার্কে আলাদা আলাদা টিকিট থেকেও বেশ আয় হয়।

গত কয়েক দিন বন্ধ থাকায় বিপুল পরিমাণ ক্ষতির মুখে পড়েছে চিড়িয়াখানা।

কিউএনবি/অনিমা/২৯ জুলাই ২০২৪,/দুপুর ১২:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit