রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম

কোহলির রেকর্ড ছুঁলেন সূর্য

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ৫৩ Time View

স্পোর্টস ডেস্ক : ৫৬ ম্যাচ কম খেলেই বিরাট কোহলির একটি রেকর্ড ছুঁয়ে ফেলেছেন সূর্যকুমার যাদব। শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে পূর্ণ মেয়াদে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে সূর্যর। ম্যাচে মাত্র ২২ বলে ফিফটি হাঁকিয়েছেন তিনি। যা টি-টোয়েন্টি ক্রিকেটে তার দ্বিতীয় দ্রুততম ফিফটি। সেই সঙ্গে দল জেতানো ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরাও, যা তাকে নিয়ে গেছে নতুন উচ্চতায়।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৬ বার ম্যাচসেরার পুরস্কার জিতেছেন সূর্য। তার সমান ম্যাচসেরার পুরস্কার জিতেছেন বিরাট কোহলিও। তবে কোহলি ম্যাচ বেশি খেলেছেন ৫৬টি। সূর্য ১৬ বার ম্যাচসেরা হয়েছেন মাত্র ৬৯ ম্যাচ খেলেই। কোহলি খেলেছেন ১২৫ ম্যাচ।

কোহলি ও সূর্যর পরে সবচেয়ে বেশিবার ম্যাচসেরা হওয়ার তালিকায় তিনে আছেন সিকান্দার রাজা। জিম্বাবুয়ের এই তারকা অলরাউন্ডার ৯১ ম্যাচে ১৫ বার ম্যাচসেরা হয়েছেন। ১২৯ ম্যাচে ১৪ বার ম্যাচ সেরা হয়ে চারে আছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি। নবির সমান ১৪ বার ম্যাচসেরা হয়েছেন ভারতের রোহিত শর্মা। এই ডানহাতি ওপেনার ম্যাচ খেলেছেন ১৫৯টি।

 

কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit