বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

জানা গেল কবে দেশে আসবে শাফিন আহমেদের মরদেহ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ৭০ Time View

বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ব্যান্ড তারকা শাফিন আহমেদ। বাংলাদেশ সময় গত ২৫ জুলাই সকাল ৬টা ৫০ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার সেন্টারা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। কনসার্টে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাফিন আহমেদ। 

এই সংগীতশিল্পীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল সোমবার বিকেলে দেশে আসছে শাফিনের মরদেহ। শিল্পীর জানাজা নামাজ পরদিন ৩০ জুলাই বাদ জোহর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে বাবার কবরে সমাহিত করা হবে এই সংগীতশিল্পীকে। শাফিন আহমেদের মরদেহ আনতে তার স্ত্রী ডা. রুমানা দৌলা যুক্তরাষ্ট্রে গিয়েছেন।

এরইমধ্যে যুক্তরাষ্ট্রে শাফিন আহমেদের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। জানা গেছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (২৬ জুলাই) জুম্মার নামাজের পর ভার্জিনিয়ার মেনাসাসে দ্বার আল নূর ইসলামিক কমিউনিটি সেন্টারে শাফিন আহমেদের জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় অংশ নেন শাফিন আহমেদের অসংখ্য ভক্ত-অনুরাগীসহ বাংলাদেশি কমিউনিটির মানুষ। জানাজার পর শিল্পীকে শেষ শ্রদ্ধা জানান ভার্জিনিয়ার বাঙালিরা। 

কিউএনবি/অনিমা/২৮ জুলাই ২০২৪,/দুপুর ২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit