বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

ভারতীয় দলের পাকিস্তান সফর নিয়ে যে তথ্য দিলেন সাংবাদিক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ৫১ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী বছরের ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি। চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসরের আয়োজক পাকিস্তান। আয়োজক হিসেবে ঘরের মাঠেই টুর্নামেন্ট আয়োজন করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

কিন্তু সমস্যা হয়ে দাঁড়িয়েছে ভারত। ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নারাজ। যে কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দ্বারস্থ হয়েছে পিসিবি। 

এ ব্যাপারে ভারতের সিনিয়র ক্রীড়া সাংবাদিক বিক্রান্ত গুপ্তা ইঙ্গিত দিয়েছেন যে, ভারতীয় ক্রিকেট দলের পাকিস্তানে যাওয়ার সম্ভাবনা খুবই কম। বহুল প্রচারিত একটি ভিডিও আলোচনায় গুপ্তা পরামর্শ দিয়েছিন চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হতে পারে। টুর্নামেন্টের বেশ কিছু ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে হবে।

তিনি বলেছেন, ‘জটিলতা এবং সময়ের সীমাবদ্ধতার পরিপ্রেক্ষিতে ভারতীয় দলের পাকিস্তান সফর অসম্ভব মনে হচ্ছে। আইসিসিকে বিকল্প ব্যবস্থা নিতে হবে। কারণ পরিস্থিতি এশিয়া কাপ থেকে ভিন্ন, যেখানে ভেন্যু পরিবর্তনের বিষয়ে একাধিক দাবি উঠেছে।’

ভারতের খেলার বিষয়টি আইসিসির কোর্টে ঠেলে দিল পাকিস্তান তিনি জানিয়েছেন, দুবাইয়ের তীব্র গরমের কারণে এর আগে এশিয়া কাপের কিছু ম্যাচ শ্রীলংকায় হয়েছিল। কিন্তু এখন দুবাইয়ের আবহাওয়া অনুকূলে। কাজেই ভারতের ম্যাচ দুবাইয়ে হতে পারে।

এর আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সহসভাপতি রাজীব শুক্লা, ভারতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফর করবে না বলে সাফ জানিয়ে দেন।

তিনি দ্য প্রিন্টকে স্পষ্ট করে বলেছেন, ‘আমরা জানি না কোন সূত্রটি ভারতীয় ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে ইতিবাচক কথা বলছে। বিসিসিআই এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি।’

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২৪,/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit