মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের নজরুল বর্ষ উপলক্ষে দুর্গাপুরে চারদিন ব্যাপি প্রতিযোগিতার উদ্বোধন

ফিফার কাছে নালিশ করেও বিচার পেল না আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ৫০ Time View

স্পোর্টস ডেস্ক : অলিম্পিকে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ২-১ গোলে হেরেছিল আর্জেন্টিনা। তবে ওই ম্যাচে বেশ কিছু বিষয় নিয়ে ম্যাচ অফিসিয়ালদের প্রতি নাখোশ ছিল আর্জেন্টিনা। ম্যাচের অতিরিক্ত যোগ করা সময়ের শেষ মিনিটে আর্জেন্টিনা সমতা টানলেও প্রায় দেড় ঘণ্টা পর অফসাইডে বাতিল করে দেওয়া হয় গোলটি।  

মাঝে লম্বা সময় মাঠে বিশৃঙ্খলার কারণে ম্যাচ বন্ধ থাকার পর প্রায় দুই ঘণ্টা পর মাঠে নামানো হয় ফুটবলারদের। এরপর খেলানো হয় ৩ মিনিট, যা নিয়ে ম্যাচ শেষেই ক্ষোভ ঝেরেছিলেন দলটির কোচ হাভিয়ের মাচেরানো। নিজের জীবনে দেখা সবচেয়ে বড় সার্কাস বলে অভিহিত করেছিলেন ওই ম্যাচকে। দেশটির বিশ্বকাপজয়ী ফুটবলাররাও ক্ষোভ প্রকাশ করেছিলেন সামাজিকমাধ্যমে পোস্ট দিয়ে। 

অলিম্পিকে আর্জেন্টিনার গোল বাতিল, বিশ্বকাপজয়ীদের ক্ষোভ যার প্রেক্ষিতে ফিফার কাছে নালিশ জানিয়েছিল আর্জেন্টিনা। তবে তাদের সেই নালিশ আমলে নেয়নি ফিফা, যা এক বিবৃতিতে নিশ্চিত করেছেন আর্জেন্টিনার ফুটবল সভাপতি ক্লদিও তাপিয়া।

এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ ক্লদিও তাপিয়া জানিয়েছেন, ‘মরক্কোর বিপক্ষে ম্যাচে বিভিন্ন ঘটনায় প্রতিবাদ জানিয়ে আর্জেন্টিনার অভিযোগ নাকচ করে দিয়েছে ফিফা ডিসিপ্লিনারি কমিশন। নিজেদের অধিকার রক্ষায় এএফএ জানতে চাইবে কী কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হলো এবং আপিল করার সুযোগ আছে কিনা।’

সেই ম্যাচের ধাক্কা অবশ্য এরই মধ্যে কাটিয়ে উঠেছে আর্জেন্টিনা। অলিম্পিকে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ইরাকের বিপক্ষে ম্যাচে জয় তুলেছে ৩-১ ব্যবধানে। শেষ ম্যাচে আর্জেন্টিনা লড়বে ইউক্রেনের বিপক্ষে। যেখানে জয় পেলেই আর্জেন্টিনা চলে যাবে কোয়ার্টার ফাইনালে। সেই ম্যাচটি মাঠে গড়াবে আগামী ৩০ জুলাই।

 

 

কিউএনবি/আয়শা/২৮ জুলাই ২০২৪,/দুপুর ১২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit