সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি ২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২ ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ১৪ দূতাবাসের যৌথ চিঠি : সংকটের এখনই সমাধান চান বিদেশি কূটনীতিকরা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ৮১ Time View

ডেস্কনিউজঃ কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ব্যাপক প্রাণহানি এবং ধ্বংসযজ্ঞের ঘটনায় মর্মামত বিদেশি বন্ধু রাষ্ট্র এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। ঢাকাস্থ ১৪ দূতাবাসের এক যৌথ চিঠিতে বাংলাদেশের বিদ্যমান অগ্নিগর্ভ পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে অ্যাড্রেস করে সেগুনবাগিচায় পাঠানো ওই চিঠিতে বিবদমান সব পক্ষকে চলমান সংকটের একটি টেকসই সমাধান খুঁজতে ও নতুন করে প্রাণহানির ঘটনা এড়ানোর অনুরোধ করা হয়েছে।

কূটনৈতিক সূত্র বলছে, গত বুধবার পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে চিঠিটি পৌঁছেছে। যুক্তরাষ্ট্র, বৃটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, কানাডা, সুইজারল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, অস্ট্রেলিয়া এবং ২৭ রাষ্ট্রের জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর ঢাকাস্থ ডেলিগেশন প্রধান কার্যালয়ের প্রতিনিধির সই সম্বলিত ওই চিঠিতে সংকট সমাধানে আইনশৃঙ্খলা বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের জবাবদিহিতা, আটক ব্যক্তিদের বিচারে যথাযথ প্রক্রিয়া অনুসরণ এবং যত দ্রুত সম্ভব সারাদেশে পুরোদমে ইন্টারনেট চালুর অনুরোধ জানানো হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে ২১ জুলাই ঢাকায় বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ের বিষয়টি টেনে চিঠিতে বলা হয়, মিশনপ্রধানদের সঙ্গে আলোচনায় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের মাত্রাতিরিক্ত বল প্রয়োগের জবাবদিহিতা নিশ্চিতে আপনি (পররাষ্ট্রমন্ত্রী) যে আশ্বাস দিয়েছেন আমরা তা ইতিবাচকভাবে গ্রহণ করেছি। এমন উদ্যোগ অবশ্যই প্রশংসানীয়।

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাত ও সহিংসতায় জড়িত সন্দেহে আটক ব্যক্তিদের বিচারে মানবাধিকার সমুন্নত রাখা জরুরি উল্লেখ করে চিঠিতে বলা হয়, প্রকৃত অপরাধীর বিচারের পাশাপাশি সাধারণের মতপ্রকাশের স্বাধীনতা, সমাবেশের অধিকারসহ সর্বজনীন মানবাধিকার সমুন্নত রাখতে হবে। আন্দোলনকে ঘিরে কারফিউ জারি ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় সব নাগরিকের জীবনে সুদূরপ্রসারী প্রভাব পড়ছে মন্তব্য করে বলা হয়, ইন্টারনেট সংযোগ পুরোপুরি চালু না হওয়ায় দেশ-বিদেশে ব্যবসা বাণিজ্যে বিঘ্ন ঘটার পাশাপাশি বাংলাদেশের বিশ্বের যোগাযোগ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

কিউএনবি/বিপুল/২৭.০৭.২০২৪/রাত ১১.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit