শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

বর্ষাকালে জামাকাপড়ের দুর্গন্ধ দূর করার উপায়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ১১২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বাংলার প্রকৃতিতে এখন ভরা বর্ষা মৌসুম। হঠাৎ করেই নামে বৃষ্টি। এই বর্ষায় গরম থেকে স্বস্তি পেলেও, হঠাৎ বৃষ্টি কিন্তু বেশ বিরক্তিকর। এ সময় সবচেয়ে বেশি নাকাল হতে হয় ভেজা জামাকাপড় শুকাতে। এদিকে কাজের প্রয়োজনে রোজই বাইরে বেরোতে হয়। অনেক সময় দেখা যায়, সঙ্গে ছাতা থাকলেও পোশাক ভিজে যায়। আবার বেশিক্ষণ ভেজা থাকলে জামা-কাপড় থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করে। কাচলেও সে গন্ধ যেতে চায় না। তবে বর্ষায় ভেজা কাপড়ের দুর্গন্ধ দূর করার বেশ কয়েকটি সহজ পদ্ধতি রয়েছে। আসুন বিস্তারিত জেনে নিই—

লেবুর রস ব্যবহার করুন

আমরা সবাই জানি, লেবুর সুগন্ধ সতেজতার অনুভূতি দেয়। বিশেষ করে গ্রীষ্মের দিনগুলোতে এই লেবুর গন্ধ আরও সতেজতা জোগায়। তবে বর্ষায় আপনি যে বালতিতে কাপড় ভিজিয়ে রাখছেন, তাতে একটু লেবুর রস দিন। এতে আপনার জামাকাপড় ভেজা গন্ধ হবে না। শুধু তাই নয়, বৃষ্টির কারণে আলমারিতে হওয়া স্যাঁতসেঁতে গন্ধও কাপড়ে উঠবে না। 

বাইরের বাতাসে কাপড় শুকাতে দেবেন না

বর্ষাকালে আপনার কাপড় বাইরের বাতাসে শুকানো এড়িয়ে চলুন। আপনি যে কোনো রুমে একটি কাপড়ের স্ট্যান্ড রাখুন, এটি শুকানোর জন্য কাপড় রাখুন এবং ফ্যান চালিয়ে দিন। জামাকাপড় ফ্যানের হাওয়ায় ১০০ শতাংশ শুকিয়ে যাবে এবং বর্ষার আর্দ্রতা থাকবে না।

ভিনেগার ও বেকিং সোডার ব্যবহার

লেবুর মতোই জামাকাপড় ধোয়ার সময় একটু ভিনেগার বা বেকিং সোডা মেশান। এতে আপনার জামাকাপড়ে বর্ষাকালের বাজে গন্ধ হবে না। আগের মতোই সুগন্ধি দিতে শুরু করবে। 

সঠিকভাবে পরিষ্কার করুন

অনেক সময় অল্প টাকা বাঁচানোর লোভে আমরা বাড়িতেই সব কাপড় ধোয়ায় ভুল করে থাকি। কিন্তু এই কাজ করা একেবারেই ঠিক নয়। বাড়িতে নির্দিষ্ট কাপড়গুলো ধুতে জানতে হবে। জরির কাজের কাপড় ড্রাইক্লিন করতে দিন। বাড়িতে জরির কাপড় ইস্ত্রি করতে চাইলে তার ওপর একটি সুতির কাপড় বিছিয়ে ইস্ত্রি করুন। 

এ ছাড়া বৃষ্টির সময় সিল্ক, শিফন, জর্জেট, ক্রেপজাতীয় শাড়িগুলো পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে লবঙ্গ পিষে কাপড়ের ব্যাগে রাখুন। আর্দ্রতা ও বাতাসের সংস্পর্শে সিল্কের শাড়ি কালো হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। বাড়িতে এসব কাপড় ধোয়ার সময় পানিতে কয়েক ফোঁটা ভিনেগার মিশিয়ে ধুয়ে ফেলুন। সিল্কের কাপড় বালিশের কভারে বা সুতির কাপড়ে মুড়িয়ে রাখলে অনেক ঋতু পর্যন্ত নিরাপদ থাকে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জুলাই ২০২৪,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit