শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

নোয়াখালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১০৩ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে পৃথক স্থানে পুকুরের পানিতে ডুবে মো.জিসান (২) ও ফাতেমা আক্তার(৪) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার চরবাটা ইউনিয়ন ও চরওয়াপদা ইউনিয়নে এই ঘটনা ঘটে। শিশু দুইটির মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।

মৃত মো.জিসান চরওয়াপদার ইউনিয়নের চরআমিনুল হক গ্রামের ১নম্বর ওয়ার্ডের মো.মুরাদের ছেলে। ফাতেমা আক্তার চরবাটা ইউনিয়নের মধ্যচরবাটা গ্রামের মো.রাসেলের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে তারা পুকুরে পড়ে যায়। পরে তাদের খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে তল্লাশি করলে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিক তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন।

 চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাওসার আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ না থাকায় মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

 

 

কিউএনবি/আয়শা/১৫ জুলাই ২০২৪,/রাত ৮:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit