বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের কটুক্তির প্রতিবাদে দুর্গাপুরে মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৬৮ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : কোটা ইস্যুকে কেন্দ্র করে চলমান আন্দোলনে বিভিন্ন বক্তব্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধু ও বীর মুক্তিযোদ্ধাদের পরিবারকে অবমাননা এবং কটুক্তি করার প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও বীর মুক্তিযোদ্ধাদের আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে দেওয়া বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার মাল বলেন, আমরা লক্ষ্য করছি সম্প্রতি কোটাবিরোধী আন্দোলনের নামে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে অবমাননাকর বক্তব্য এবং কটুক্তি করা হচ্ছে। কোটা বাতিল নাকি সংস্কার সেটা আদালতের বিষয়, এনিয়ে আমাদের কোনো মাথা ব্যাথা নেই। এই দেশে বাকস্বাধীনতা সবারই আছে, শান্তিপূর্ণ ভাবে সবাই নিজেদের দাবি জানাতে পারে, কথা বলতে পারে।

তিনি আরোও বলেন, আমরা বঙ্গবন্ধুর ডাকে নিজের জীবন বাজী রেখে মহান মুক্তিযুদ্ধ করেই আপনাদের এই বাকস্বাধীনতা এনে দিয়েছি। আর সেই বঙ্গবন্ধু ও বীর মুক্তিযোদ্ধাদের অবমাননা করা হচ্ছে, কটুক্তি করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তিকারীদের বিচার দাবি করে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ আলী, মো. সিরাজুল ইসলাম, আবুল কালাম, চিত্তরঞ্জন পন্ডিত, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সভাপতি আনিসুল হক সুমন, সাদারণ সম্পাদক মাসুদ সরকার প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জুলাই ২০২৪,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit