মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম
বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে শাস্তি পেলেন ওয়ার্নার আজকের স্বর্ণের দাম: ১৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ শিক্ষাব্যবস্থা ব্যাপকভাবে বদলাবে, গুরুত্ব পাবে মূল্যবোধ-ক্রিটিকাল থিংকিং: ববি হাজ্জাজ ৪ দিন আগেই দ্বিতীয় টেস্টের ১ দিনের টিকিট বিক্রি শেষ বাংলাদেশের আর্জেন্টিনা-প্রীতি ১৯৮৬ সালেই টের পেয়েছিলেন ক্যানিজিয়া অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী এবার ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

মেয়ের নির্যাতনে অতিষ্ঠ হয়ে বৃদ্ধ বাবা-মায়ের সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১৫৭ Time View

ডেস্ক নিউজ : মেয়ের অব্যাহত শারিরিক ও মানসিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে উঠেছেন বৃদ্ধ বাবা ও মা। এ ঘটনার প্রতিকার চেয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করে মেয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী বাবা ও মা। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার বড় কসবা গ্রামের।

সোমবার (১৫ জুলাই) দুপুরে বিএমএসএফ’র উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওই গ্রামের শাজাহান হাওলাদারের স্ত্রী রেনু বেগম বলেন, তার দ্বিতীয় মেয়ে শিল্পী আক্তারকে প্রায় ২৫ বছর পূর্বে কালকিনির রমজানপুর গ্রামের নজরুল ইসলাম হাওলাদারের কাছে বিয়ে দেওয়া হয়।

সেখানে সাত বছর সংসার করে স্বামী ও শাশুড়িকে একাধিকবার মারধর করার ঘটনায় শিল্পী আক্তারকে তাড়িয়ে দেওয়া হয়। এরপর একে একে তার (শিল্পী) ছয়টি বিয়ে হয়। প্রত্যেক পরিবারে কলহ সৃষ্টির ঘটনায় বিয়ের কয়েকদিনের মধ্যে তা বিচ্ছেদ হয়ে যায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত অভিযুক্ত শিল্পীর বাবা শাজাহান হাওলাদার বলেন, সম্প্রতি শিল্পী বাড়িতে এসে আলমিরা ভেঙ্গে দুইটি স্বর্ণের রুলী, গলার নেকলেস, দুই লাখ পঞ্চাশ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এসময় আমি দেখে তাকে (শিল্পী) বাঁধা প্রদান করায় আমাকে মারধর করে চলে যায়। এ ঘটনায় উল্টো থানায় গিয়ে আমাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ তদন্তে এসে অভিযোগের সত্যতা না পেয়ে শিল্পীকে ভৎসনা করেন। এরপর আবার মামলা দিয়ে আমাদের হয়রানি করার জন্য শিল্পী আমার ঘর ভাঙচুর করে হাসপাতালে গিয়ে ভর্তি হয়। এলাকায় অপপ্রচার করে আমরা তাকে মারধর করেছি।

অভিযুক্ত শিল্পীর দিনমজুর ভাই মিজান হাওলাদার বলেন, আমার বোন শিল্পী আক্তারের বেপরোয়া জীবন যাপন, বৃদ্ধ বাবা ও মাকে একাধিকবার নির্যাতনের ঘটনায় অতিষ্ঠ হয়ে তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে আমাকে হত্যাসহ বৃদ্ধ বাবা ও মায়ের নামে মামলা দায়েরের হুমকি প্রদর্শন করা হচ্ছে। অভিযোগের ব্যাপারে শিল্পী আক্তারের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তা বন্ধ থাকায় কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জুলাই ২০২৪,/রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit