শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

প্রাকৃতিকভাবেই মুখের আকৃতি ‘ভি সেপ’ করুন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৮৫ Time View

লাইফস্টাইল ডেস্ক : মুখের বিভিন্ন আকৃতির মধ্যে ভি সেপকে সবচেয়ে সুন্দর ধরে নেয়া হয়। এ আকৃতিতে চেহারা অনেক সুন্দর ও আকর্ষণীয় হয়ে ওঠে। রূপবিশেষজ্ঞরা বলছেন, সুন্দর মুখাকৃতি নিয়ে জন্ম না নিলেও আধুনিক বিজ্ঞানের বিশেষ কিছু ব্যায়াম অনুশীলনের মাধ্যমে আপনি পেতে পারেন আকর্ষণীয় মুখাকৃতি। তাই মুখের আকৃতিকে সুন্দর করতে চাইলে নিয়মিত করতে পারেন বিশেষ কয়েকটি মুখের ব্যায়াম।

১. মৎস মুখ: এই ব্যায়ামটি করার সময় ফু দেয়ার মতো ভঙ্গি করুন। সেই সঙ্গে গাল জিব দিয়ে টেনে ভেতরে ঢোকাতে চেষ্টা করুন। এমন অবস্থায় ১০  সেকেন্ড থাকার পর আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন। দিনে ৫ বার এই ব্যায়ামটি করতে পারেন।
 
২. কপালের ব্যায়াম: আপনার হাত কপালের কাছে নিয়ে ডান হাত দিয়ে কপালের ডানদিকে আবার বাম হাত দিয়ে কপালের বাম দিকে টানুন। এতে আপনার স্ট্রেস কমবে। সেই সঙ্গে কপালের ত্বক কুচঁকে যাওয়া থেকে রেহাই পাবে।
 

ছবি: সংগৃহীত
মুখের আকৃতি সুন্দর করতে জনপ্রিয় কিছু ব্য়ায়াম। ছবি: সংগৃহীত

 

৩. ছাদে ফু দেয়া: মুখের এই ব্যায়ামটি করতে মুখকে একটু ওপরে তুলুন। এবার বাড়ির ছাদের দিকে তাকিয়ে সেখানে ফু দেয়ার চেষ্টা করুন। প্রতিদিন ২০ বার অনুশীলনে চিবুক অনেকটাই সরু হয়ে আসবে।
 
৪. গালের ব্যায়াম: এর জন্য আপনার দুই বুড়ো আঙুল নিন এবং চিবুকের কোণ থেকে শুরু করুন। আপনার গালের পাশে চাপ দিয়ে আপনার বুড়ো আঙুলগুলোকে ওপরের দিকে তুলুন। এটি আপনার ত্বককে টান টান করতে এবং বলিরেখা দূর করতে সাহায্য করবে।
৫. হাত দিয়ে চাপ দিন থুতনিতে: বাড়িতে বা অফিসে কাজের ফাঁকে এই ব্যায়ামটি করে নিতে পারেন। এর জন্য দু’হাতে মুঠো করে থুতনির নিচে চেপে ধরুন। চাপটা বেশ জোরেই দিন। যাতে থুতনির অতিরিক্ত মাংসে প্রেসার পড়ে। ৩ থেকে ৪ মিনিট নিয়মিত মুখের এই ব্যায়াম করলে থুতনির অতিরিক্ত চর্বি সহজেই ঝরে যাবে।
  
৬. মুখ বায়ু ভর্তি করুন: মুখের এই ব্যায়ামটি করতে প্রথমে ঠোঁট চোখা করে বাতাস মুখে ভরে গাল ফুলানোর মতো করুন। এবার তা ধীরে ধীরে বের করে দিন। নিয়মিত এই ব্যায়ামগুলোর অভ্যাসে মাত্র ২ মাসেই আপনি আপনার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাবেন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জুলাই ২০২৪,/বিকাল ৫:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit