রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম

গাজায় ইসরাইলি হত্যাযজ্ঞ, বিশ্ববাসীকে যা বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইল সম্প্রতি যে বর্বর গণহত্যা চালিয়ে যাচ্ছে, তার কঠোর নিন্দা জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভা। তিনি বলেছেন, ফিলিস্তিনের জনগণ যখন সীমাহীন দুর্ভোগ ও নির্বিচারে গণহত্যার শিকার হচ্ছে, সে সময় বিশ্ববাসীর নীরব থাকা উচিত হচ্ছে না। 

এক বিবৃতিতে লুলা ডি সিলভা বলেন, সম্প্রতি ইসরাইলের সামরিক বাহিনী গাজার খান ইউনুস শহরের আল-মাওয়াসি শরণার্থী শিবিরে যে ভয়াবহ বিমান হামলার মাধ্যমে শত শত মানুষকে হত্যা করেছে, তা গ্রহণযোগ্য হতে পারে না। সোমবার সকালে ব্রাজিলের প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ বিবৃতি প্রকাশ করা হয়। 

বিবৃতিতে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরাইলি আগ্রাসনে হাজার হাজার ফিলিস্তিনি জীবন দিয়েছেন। তবে এটা খুবই ভয়াবহ বিষয় যে, ইসরাইল সম্মিলিতভাবে ফিলিস্তিনি জনগণকে শাস্তি দিচ্ছে।

লুলা ডি সিলভা বলেন, গাজার বহু এলাকাকে নিরাপদ অঞ্চল ঘোষণা দিয়ে এখন সেইসব এলাকায়ও হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করছে ইসরাইলি সরকার। গণতান্ত্রিক বিশ্বের নেতা হিসেবে আমরা এই সীমাহীন হত্যাযজ্ঞের ব্যাপারে চুপ থাকতে পারি না।

এর আগে গত ফেব্রুয়ারিতে লুলা ডি সিলভা সুস্পষ্ট করে বলেছিলেন, গাজায় ইসরাইল সরকার যা করছে, তা কোনো যুদ্ধ নয়, এটা সরাসরি গণহত্যা। 

এছাড়া চলতি বছর ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের ৩৭তম শিক্ষক সম্মেলনে ডি সিলভা গাজার ঘটনাবলীকে ইসরাইলের গণহত্যা বলে উল্লেখ করেছিলেন। ব্রাজিলের প্রেসিডেন্ট ইসরাইল থেকে তার দেশের রাষ্ট্রদূতও প্রত্যাহার করেছেন। সূত্র: মেহের নিউজ

 

কিউএনবি/আয়শা/১৫ জুলাই ২০২৪,/বিকাল ৪:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit