মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে ভারতকে হুমকি পাকিস্তানের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৬৫ Time View

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট দুনিয়ার রুটিন ‘নাটক’-এ পরিণত হয়েছে পাকিস্তান সফরে যেতে ভারতের অনীহা এবং পাকিস্তানের হুমকি-ধমকি। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে আবার এই নাটকের মঞ্চায়ন হচ্ছে। ভারত যথারীতি পাকিস্তানে গিয়ে নিজেদের ম্যাচ খেলতে আগ্রহী নয়, অন্যদিকে পাকিস্তান যেকোনো মূল্যে ভারতকে সফরে বাধ্য করতে মরিয়া।

বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি সংকট নিরসনে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার কথা ভাবছে। হাইব্রিড মডেলের অর্থ, পাকিস্তানের সঙ্গে অন্য একটি দেশকে চ্যাম্পিয়ন্স ট্রফির সহ-স্বাগতিক হিসেবে রাখা। যাতে টুর্নামেন্টে ভারতের ম্যাচগুলো সেই দেশে আয়োজন করা যায়।

গত এশিয়া কাপে এমন চিত্র দেখা যায়। যেখানে পাকিস্তানে না গিয়ে ভারত নিজেদের ম্যাচগুলো খেলেছিল শ্রীলংকায়। কিন্তু পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ উর্দু জানাচ্ছে, এবার আর হাইব্রিড মডেলে যেতে চায় না পাকিস্তান।

আগামী ১৯ থেকে ২২ জুলাই কলম্বোয় আইসিসি’র বার্ষিক বৈঠক বসবে। সেখানে আইসিসি হাইব্রিড মডেলের প্রস্তাব দিলে কঠোর অবস্থান নেবে পিসিবি। তারা সাফ জানিয়ে দেবে, যদি ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে না যায়, তাহলে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তারা ভারতে যাবে না।

উল্লেখ্য, ভারতের মাটিতে গত বছরের ওয়ানডে বিশ্বকাপের আগেও একই হুমকি দিয়েছিল পাকিস্তান। তবে শেষ পর্যন্ত নিজেদের অবস্থান নমনীয় করে ভারতে খেলতে যায় তারা।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জুলাই ২০২৪,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit