মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

কোটা আন্দোলনের নামে শিক্ষার্থীরা সরকারবিরোধী আন্দোলন করতে চাচ্ছে : ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৮১ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আন্দোলনের নামে শিক্ষার্থীদের কাছ থেকে রাজনৈতিক বক্তব্য আমরা শুনেছি। এতোদিন যে আশঙ্কা করেছি সেটিই হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের নামে তারা আসলে সরকারবিরোধী আন্দোলনই করতে চাচ্ছে। এরসাথে বিএনপি-জামায়াতসহ সরকারবিরোধী বিভিন্ন দলের অংশগ্রহণ আছে, সমর্থন তো তারা প্রকাশ্যেই করেছে।’

কোটা ও পেনশন ইস্যুতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আজ সোমবার সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের যে আশঙ্কা, তা গতকাল রাতে স্পষ্ট হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে ভ্রান্তপথে পরিচালিত শিক্ষার্থীদের রাজাকার পরিচয় সংশ্লিষ্ট স্লোগান আমাদের জাতীয় মৌলিক চেতনার সঙ্গে ধৃষ্টতার শামিল।’
মুক্তিযুদ্ধের বিষয়ে আওয়ামী লীগ সংবেদনশীল জানিয়ে কাদের বলেন, ‘ছাত্রদের কোটাবিরোধী আন্দোলনকে চিহ্নিত রাজনৈতিক গোষ্ঠী সরকারবিরোধী আন্দোলনে রূপ দিতে চায়। গত রাতে বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের অস্তিত্বকে আঘাত করে মহান মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী স্লোগান উচ্চারিত করেছে ছাত্ররা। সমগ্র ছাত্রসমাজকে সরকারের বিপক্ষ শক্তি হিসেবে দাঁড় করার অপচেষ্টা করছে তারা।’

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের বক্তব্যকে বিকৃত করা হয়েছে বলেও জানান কাদের। বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, কোটা সুবিধা মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরা পাবে না তো রাজাকারের নাতি-পুতিরা পাবে? প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন। এই বাংলায় রাজাকারের ঠাঁই হতে পারে না।’

তিনি বলেন, ‘আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, মুক্তিযোদ্ধাদের অপমান সহ্য করা হবে না। পরাজিত শক্তির আস্ফালন আমরা মেনে নেব না।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যে ছাত্ররা নিজেদের রাজাকার পরিচয় দিতে গৌরব বোধ করে, তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিতেও লজ্জাবোধ করা উচিত। যারা রাষ্ট্রের মূল চেতনাকে অবজ্ঞা করে তারা কীভাবে মেধাবী হয়, প্রশ্ন রাখেন কাদের। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কীভাবে নিজেদের রাজাকার বলে স্লোগান দেয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার পরিবারের অধিকাংশই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে আমরা যে কোনো অপশক্তিতে যে কোনো উপায়ে প্রতিরোধ করবো।

তিনি বলেন, ‘কোটা সংস্কারের বিষয়টি সর্বোচ্চ আদালতে বিচারাধীন। সেখানের সিদ্ধান্ত বাদে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই। আন্দোলনের নামে জনজীবনে কোনো দুর্ভোগ আমরা মেনে নেবো না। জনদুর্ভোগ করে সভা-সমাবেশ মেনে নিতে পারি না।’

এর আগে বেলা ১২টা ২০ মিনিটে দেশের চলমান নানা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রুদ্ধদ্বার বৈঠকে বসে ওবায়দুল কাদের। বৈঠকে ছাত্রলীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারাও বৈঠকে উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১৫ জুলাই ২০২৪,/বিকাল ৩:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit