সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

হজ পালনে গিয়ে ৬৫ বাংলাদেশির মৃত্যু, দেশে ফিরেছেন ৬৯ হাজার ৭৪২ হাজি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১০৫ Time View

ডেস্ক নিউজ : চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৬৫ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৫২ এবং মহিলা ১৩ জন। পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ৬৯ হাজার ৭৪২ জন হাজি দেশে ফিরেছেন। 

সোমবার (১৫ জুলাই) হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সৌদি থেকে ১৯৬টি ফ্লাইটে এসব হাজি বাংলাদেশে এসেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯৪টি ফ্লাইটে ৩০ হাজার ৯৬৬ জন, সৌদি এয়ারলাইনসের ৭৪টি ফ্লাইটে ২৫ হাজার ৫১১ এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৮টি ফ্লাইটে ১০ হাজার ৩৪৭ হাজি দেশে ফিরেছেন।

হজ শেষে গত ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। ওইদিন বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট ৪১৭ হাজি নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগামী ২২ জুলাই পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে।

এবার বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ২২৫ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) হজযাত্রী সৌদি আরবে গেছেন। হজে গিয়ে এখন পর্যন্ত ৪৭ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এরমধ্যে পুুরুষ ৩৬ এবং মহিলা ১১ জন।

কিউএনবি/অনিমা/১৫ জুলাই ২০২৪,/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit