মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

ইউক্রেনের আরও এলাকা দখল রাশিয়ার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৫৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার সামরিক সাফল্য অব্যাহত রয়েছে। পূর্ব ইউরোপের এই দেশটির আরও এলাকা দখল করেছে রুশ সামরিক বাহিনী। একদিনে ইউক্রেনের ২৫টি ড্রোন ধ্বংস করার দাবি করেছে রাশিয়া।

সোমবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও এএফপি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের উরোজাইন গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার এই জানিয়েছে। এই তথ্য নিশ্চিত হলে, চলতি বছরের ফেব্রুয়ারিতে কৌশলগত শহর আভদিভকা দখল করার পর রুশ বাহিনীর ধারাবাহিক সাফল্যের মধ্যে এটি হবে সর্বশেষ সাফল্য।

ইউক্রেনীয় ব্লগাররা জানিয়েছেন, কিয়েভের বাহিনী রাশিয়ার দখলে থাকা শহর দোনেৎস্কের দক্ষিণ-পশ্চিমে গ্রামের নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছে। তবে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, ওই এলাকায় এখনও লড়াই চলছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে বলেছে, ‘সফল কর্মকাণ্ডের ফলস্বরূপ, পূর্বাঞ্চলীয় বাহিনী দোনেৎস্ক অঞ্চলের উরোজাইন এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে এবং সেখানে অপসারণ ও নিষ্ক্রিয়কারী অভিযান চালাচ্ছে।’

রয়টার্স অবশ্য স্বাধীনভাবে এই তথ্য নিশ্চিত করতে পারেনি। উল্লেখ্য, উরোজাইন গ্রামটি ২০২২ সালের ফেব্রুয়ারির শুরুতে রাশিয়ার নিয়ন্ত্রণে আসে, তবে ইউক্রেন ২০২৩ সালের জুলাইয়ে এটি পুনরায় দখলে নেয়।

অপরদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা দেশের পশ্চিমে এবং ক্রিমিয়ায় রাতারাতি ২২টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। টেলিগ্রামে এক পোস্টে বলা হয়েছে, গত রাতে এয়ার ডিফেন্স সিস্টেম ২২টি ইউএভি ধ্বংস করেছে। এর মধ্যে পনেরটি ড্রোন রাশিয়ার সীমান্ত অঞ্চল ব্রায়ানস্কে, ছয়টি ক্রিমিয়ার ওপর এবং একটি লিপেটস্কের ওপর ধ্বংস করা হয়। এছাড়া, কুরস্কের গভর্নর জানিয়েছেন, সেখানে আরও তিনটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৫ জুলাই ২০২৪,/দুপুর ১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit