শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সচিবালয়ের কোনো কর্মকর্তা ‘ডিসেম্বর’ এর অপেক্ষায় কিনা প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান। বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের মিস ইউনিভার্সে ব্যস্ততার মাঝেও আনন্দে মাতলেন মাহি, প্রকাশ্যে নতুন ছবি! কেইনের রেকর্ডের রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

অফসাইডে বাতিল আর্জেন্টিনার গোল, অতিরিক্ত সময়ে গড়াল কোপার ফাইনাল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৬৩ Time View

স্পোর্টস ডেস্ক : কোপার ফাইনালে ৭৫ মিনিটে এসে উদযাপনের উপলক্ষ পেয়েছিল আর্জেন্টিনা। অবশেষে নিকোলাস গঞ্জালেস ভেঙেছিল ডেডলক। গোল পায় আর্জেন্টিনা। তবে সেই উদযাপন শেষ হওয়ার আগেই সাইড রেফারি পতাকা তুলে জানিয়ে দেয় গোল হওয়ার আগেই অফ সাইডে ছিলেন তালিয়াফিকো। ভিএআর চেক করেও দেখা গেছে একই দৃশ্য। বাতিল হয় আর্জেন্টিনার গোল। হতাশ হতে হয় সমর্থকদের। এরপর বাকি সময় চেষ্টা চালিয়েও আর গোল পায়নি কোনো দল। নির্ধারিত সময়ে গোলশূন্য সমতা থাকায়; ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত সময়ে।

এদিন প্রথমার্ধে গোল পায়নি কোনো দলই। তবে প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে খানিকটা গুছিয়ে উঠে আর্জেন্টিনা। বেশ কয়েক দফা গোলের সুযোগও তৈরি করে দলটি। তবে গোলের দেখা পাচ্ছিল না কোনো বারই। 

ম্যাচের ৫৬ মিনিটে দলগত প্রচেষ্টায় গোলের ভালো সুযোগ তৈরি করেছিল আর্জেন্টিনা। আর্জেন্টিনার আক্রমণ রুখে দেওয়ার সময় বল বাধা দেওয়ায় পেনাল্টির আবেদনও জানিয়েছিল আর্জেন্টাইন ফুটবলাররা। তবে তাদের সেই আবেদন আমলে না নিয়ে খেলা চালিয়ে যেতে বলেন রেফারি।

এর খানিক পর ৫৭ মিনিটে ফের আক্রমণে উঠে ডি মারিয়া। গোলের উদ্দেশে শটও নেন তিনি। তবে তার সেই শট রুখে দেয় কলম্বিয়ার গোলরক্ষক। খানিক পরই তাকে কড়া ট্যাকল করে বসে কলম্বিয়ার রক্ষণ। বিদায়ী ম্যাচে ডি মারিয়ার ওপর এমন আঘাত সহ্য করতে পারেননি ঠাণ্ডা মাথার জন্য সুনাম কুড়ানো আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিকে। মাঠের বাইরেই রেফারির ওপর ক্ষোভ ঝাড়তে দেখা গেছে তাকে।

আগে বেশ কয়েক দফা ফাউলের শিকার হওয়া মেসি ৬৩ মিনিটে এসে ফের চোটে পড়েন। এ দফায় মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় তাকে। মাঠ ছাড়ার সময় কান্না করতেও দেখা গেছে মেসিকে। এ সময় গ্যালারিতে আসা আর্জেন্টাইন সমর্থকরা দাঁড়িয়ে মেসিকে সম্মান জানিয়েছেন। 

এর খানিক পর মেসির মাঠ ছাড়াকে শক্তিতে পরিণত করে গোল পায় আর্জেন্টিনা। যদিও শেষ পর্যন্ত সেই গোলটি বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। এরপর ৭৯ মিনিটে গঞ্জালেস আরও এক দফা গোলের সুযোগ তৈরি করেছিলেন। তবে এ দফায় বল নিয়ে ডি বক্সে ঢুকে পারলেও কলম্বিয়ার রক্ষণকে ফাঁকি দিতে পারেননি তিনি। ম্যাচের ৮৭ মিনিটে ডি মারিয়ার ক্রস বক্সের ভেতর হেডে জালে জড়ানোর সুযোগ ছিল গঞ্জালেসের সামনে। এ দফায় ও ব্যর্থ হয়েছেন তিনি। তার নেওয়া সেই হেড থাকেনি গোলপোস্টে। আরও একবার হতাশ হতে হয় আর্জেন্টিনাকে। সেই হতাশা নিয়েই অতিরিক্ত সময়ে খেলা শুরু করতে হয়েছে আলবিসেলেস্তেদের।

কিউএনবি/অনিমা/১৫ জুলাই ২০২৪,/সকাল ১০:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit