সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

উত্তরপ্রদেশে বিজেপির ভরাডুবির কারণ জানালেন যোগী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ওভার কনফিডেন্সের জেরেই উত্তরপ্রদেশে (ইউপি) ভরাডুবি হয়েছে বলে মন্তব্য করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। খবর হিন্দুস্তান টাইমসের। 

রোববার গণমাধ্যমকে তিনি বলেন, ২০২৪ সালে বিজেপি আগের বারের মতোই ভোট পেয়েছে। কিন্তু ভোট কিছুটা অন্যজায়গায় গিয়েছে। আর অতিরিক্ত আত্মবিশ্বাসের জেরে আমাদের প্রত্যাশা ধাক্কা খেয়েছে। আর বিরোধীরা যারা আগে ভেন্টিলেটরে ছিলেন তারা এখন অক্সিজেন পাচ্ছেন। 

তিনি বলেন, ফের আরও একবার আমাদের রাজ্যে বিজেপির পতাকাটা তুলে ধরতে হবে। আগে যখন বিরোধী ছিলেন তখন মানুষের ইস্যু নিয়ে লড়াই করতেন আর এখন সরকারে, এখন ইউপির নিরাপত্তার দিকটা দেখতে হবে। 

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শুক্রবার আগ্রা বিভাগের মন্ত্রী এবং বিজেপি বিধায়কদের সঙ্গে দেখা করেন।  ২০২৭ সালের ইউপি বিধানসভা নির্বাচনের জন্য কীভাবে প্রস্তুত হতে হবে সে সম্পর্কে তাদের একটি বা দুটি পাঠ দিয়েছেন।

 

কিউএনবি/অনিমা/১৫ জুলাই ২০২৪,/সকাল ১০:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit