শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সচিবালয়ের কোনো কর্মকর্তা ‘ডিসেম্বর’ এর অপেক্ষায় কিনা প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের নওগাঁয় ছাত্রীদের মাঝে স্যানেটরি ন্যাপকিন বিতরণ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা, দুই কিশোর নিহত ঢাবি ক্যাম্পাসে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় এক কর্মকর্তা ও এক কর্মচারী সাময়িক বরখাস্ত নওগাঁয় পুকুরে বিষ প্রয়োগে ৯ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয়ে ৬ জোড়া বেঞ্চ প্রদান। বাড়িতে আগুনের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে তীব্র ক্ষোভ নুসরাতের মিস ইউনিভার্সে ব্যস্ততার মাঝেও আনন্দে মাতলেন মাহি, প্রকাশ্যে নতুন ছবি! কেইনের রেকর্ডের রাতে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড

ডোমারে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাঁস খেলা প্রতিযেগিতা অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ২১৭ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে বাগডোকরা বসুনিয়া পাড়া স্পোর্টি ক্লাব আয়োজিত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাঁস খেলা প্রতিযেগিতা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৩ জুলাই) সকাল ১১টায় উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা বসুনিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে খেলার শুভ উদ্বোধন ঘোষনা করেন ৭নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা আমিনুল ইসলাম রিমুন।পরে এক আলোচনা সভায় উক্ত ক্লাবের সভাপতি মায়েদুল হক বসুনিয়া তুর্য’র সভাপতিত্বে আইবুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসাবে ইউপি সদস্য শমসের আলী, সমাজ সেবক মামুন সাজ্জাদ বসুনিয়া সুর্য, অর্পন রায় প্রমূখ বক্তব্য রাখেন।

ঐতিহ্যবাহী হাঁস খেলা দেখতে আসা হাজারো মানুষের ঢল নামে। তাদের মধ্যে নারী দর্শকের উপচেপড়া ভীড় ছিলো চেখে পড়ার মতো। ক্লাবের সভাপতি তুর্য বসুনিয়া জানান, আমরা বিগত কয়েক বছর যাবত ক্লাবের উদ্যোগে ফুটবল, ক্রিকেট, কাবাডী, হাডুডুসহ নানা ধরণের খেলার আয়োজন করে থাকি। গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে আমাদের কার্যক্রম অব্যহত থাকবে। প্রধান অতিথি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন বলেন যুব সমাজকে মাদক মুক্ত রাখতে খেলা ধুলার কোন বিকল্প নাই। পড়ালেখার পাশাপাশী ক্রীড়া ও সাহিত্য সংস্কৃতিতে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি। নারী পুরুষ সম্মিলিত ৬ রাউন্ডের খেলায় এলাকার প্রায় ৭০ জন প্রতিযোগি অংশগ্রহন করেন। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কিউএনবি/অনিমা/১৫ জুলাই ২০২৪,/সকাল ১০:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit