সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

ময়মনসিংহ সদর উপজেলা শাখার বঙ্গবন্ধু পরিষদ সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ৮২ Time View

লুৎফুন্নাহার রুমা,ময়মনসিংহ : ময়মনসিংহ সদর উপজেলা শাখার বঙ্গবন্ধু পরিষদ সম্মেলন বিকাল ৫ ঘটিকায় নগরীর জেলা পরিষদ মিলনায়তনে ত্রি – বার্ষিক সম্মেলন ১৩ জুলাই শনিবার অনুষ্ঠিত হয়েছে । সম্মেলনটির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল । সম্মেলনে প্রধান অতিথিহিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সহ সভাপতি আমিনুল হক শামীম সিআইপি ।

বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ সদর উপজেলা শাখার সভাপতি ড সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন তোতা এবং এডভোকেট মাহবুব আলম মামুন এর সঞ্চালনায় সম্মেলনে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক কবি মাহমুদ আল মামুন, সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক কবি ফরিদ আহমেদ দুলাল, সহ সভাপতি এডভোকেট আবুল কাশেম, ময়মনসিংহ জেলা ছাত্র লীগের সভাপতি মো আল আমিন, সাধারণ সম্পাদক মো হুমায়ুন কবির, বঙ্গবন্ধু শিশু একাডেমি ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক কবি শরিফুল ইসলাম সরকার প্রমুখ । সম্মেলন শেষে বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ সদর উপজেলা শাখার লায়ন ড মো. সিরাজুল ইসলামকে সভাপতি ও দেলোয়ার হোসেন তোতা কে সাধারণ সম্পাদক করে ৩ বছরের জন্য ১০১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় ।

 

 

কিউএনবি/আয়শা/১৪ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit