সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম
রাঙ্গামাটিতে কোতয়ালীর বিশেষ অভিযানে মাদক কারবারীসহ ১০ আসামী গ্রেফতার ট্রাম্পের দ্বিমুখী বার্তা : একবার ‘সবকিছু ধ্বংস’ করার হুমকি, আবার আলোচনার কথা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক

গাজায় যুদ্ধবিরতির আলোচনা স্থগিত করল মধ্যস্থতাকারীরা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির বিষয়ে টানা তিনদিন ধরে গভীর আলোচনার পরও গ্রহণযোগ্য কোনও ফলাফল না আসায় আলোচনা স্থগিত করেছেন মধ্যস্থতাকারী দেশগুলো।

দুই মিশরীয় নিরাপত্তা সূত্র শনিবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

মিশরের নিরাপত্তা সূত্রগুলো যুদ্ধবিরতির আলোচনা স্থগিত হওয়া এবং কোনও চুক্তিতে পৌঁছাতে না পারার জন্য ইসরায়েলকে দোষারোপ করেছে। তারা বলেছে, যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে ইসরায়েলের মধ্যে প্রকৃত ইচ্ছার অভাব রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে তারা আরও জানিয়েছে, ইসরায়েলি আলোচকদের মধ্যে অভ্যন্তরীণ মতভেদ দেখা দিয়েছে।

সূত্রের মতে, ইসরায়েলি প্রতিনিধি দল যুদ্ধবিরতির প্রস্তাবে বেশ কিছু নতুন শর্তের কথা বলেছে, যা পরবর্তীতে সংশোধন করা যাবে কিংবা নতুন শর্তজুড়ে দেওয়া যাবে। ইসরায়েলের এই অভিপ্রায় আলোচনাকে ভেস্তে দিয়েছে।

মিশরীয় নিরাপত্তা সূত্রগুলো আরও বলেছে, যুদ্ধবিরতির চুক্তিতে ইসরায়েলের এই বিরোধিতা, চুক্তির কার্যক্রমে দেরি এবং আগে যেসব বিষয়ে সম্মত হয়েছিল তার বিপরীতে নতুন শর্তাবলী চাপানোর বিষয়টি ইঙ্গিত দেয় যে, ইসরায়েলি পক্ষ আলোচনাটিকে প্রাথমিকভাবে সংঘাত সমাধানের আন্তরিক প্রচেষ্টার পরিবর্তে খবরের একটি উপাদান হিসেবে দেখছে। ইসরায়েলের এমন মনোভাব যুদ্ধবিরতির আলোচনাকে স্থগিতের দিকে নিয়ে গেছে। সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/১৪ জুলাই ২০২৪,/দুপুর ২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit