শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
নিউজিল্যান্ডের কাছে ৫ গোলে হারল ভারত নুসরাতের বাড়িতে হামলাকারীদের কঠোর শাস্তি দাবি জামায়াত আমিরের এলপিজির দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে: রিজভী আফগানিস্তানকে হারাল ভারত, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ইরান যুদ্ধ কি এবার পশ্চিমাদের ঘরের দরজায়? চৌগাছায় ৮ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা হাসিনাবিরোধী এত সংগ্রামের পরও আমি ‘ফালতু’ হয়ে গেলাম? রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী প্রকৃত মানুষ হতে হলে আমিত্ব ত্যাগ করতে হবে: নেত্রকোনায় হযরত হাওলাপুরী (র.) স্মরণে আলোচনা সভা

দেশ যুব সংগঠন সিলেটের উদ্যোগে যুব নারীদের সেলাই প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১২৭ Time View

দেশ যুব সংগঠন সিলেটের উদ্যোগে মযুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের হলরুমে যুব নারীদের ৪০ জন প্রশিক্ষনার্থী সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য সোহেল আহমদ। দেশ যুব সংগঠন সিলেটের সভাপতি (অভিনয়শিল্পী ও যুব সংগঠক) মোঃ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপপরিচালক মোঃ রফিকুল ইসলাম শামীম।

যুব সংগঠনের সদস্যা ফাতেমা জান্নাত তুলির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও দেশ যুব সংগঠন সিলেটের উপদেষ্টা ভবতোষ রায় বর্মণ, উপদেষ্টা মোঃ আবুল কালাম, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল আহাদ, সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিক, ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির সভাপতি ও সংগঠক মোঃ নজরুল ইসলাম, সিলেট টুরিস্ট ক্লাবের ভ্রমণ বিষয়ক সম্পাদক আব্দুল মোমিন, সিলেট আলোকিত যুব সমাজ কল্যান সংস্থার সভাপতি শারমিন আক্তার, ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক কয়ছর আহমদ কাওছার, দেশ যুব সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সীমা রানী বিশ্বাস, সাংগঠনিক আমেনার আক্তার রেবা, প্রচার সম্পাদক ববি বেগম, মহিলা বিষয়ক সম্পাদিকা অনন্যা বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট সংগীত শিল্পী বাউল বিরহী কালা মিয়া। পরে ৪০ জন প্রশিক্ষনার্থীকে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে অতিথিরা।

 

 

কিউএনবি/আয়শা/১০ জুলাই ২০২৪,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit