রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম

দুই শিক্ষার্থীর আবেদনের সঙ্গে আন্দোলনের সম্পর্ক নেই: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১১১ Time View

ডেস্ক নিউজ : সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল রেখে হাইকোর্টের রায় বাতিলের আপিল শুনানিতে অংশ নিতে চেম্বার আদালতে আবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থী। তবে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চলা কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। জানা গেছে, মঙ্গলবার দুই শিক্ষার্থীদের পক্ষে সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক এ আবেদন করেন। দুই শিক্ষার্থীর করা আবেদন বুধবার আপিল বিভাগে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে। 

এর আগে, গত ৫ জুন ২০১৮ সালে সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পদে সরাসরি নিয়োগে বিদ্যমান কোটা পদ্ধতি তুলে দিয়ে জারি করা জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিপত্র বাতিল করে রায় দেয় হাইকোর্ট, ফলে কোটা পদ্ধতি পুনর্বহাল হয়। এই রায়ের বিরুদ্ধে ৯ জুন আপিল করে রাষ্ট্রপক্ষ। পরে হাইকোর্টের রায় স্থগিত না করে তা শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেয় আপিল বিভাগের চেম্বার আদালত। বৃহস্পতিবার আপিল বিভাগে আবেদনটি শুনানির কথা থাকলেও পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর নিয়মিত আপিল করতে বলেন, প্রধান বিচারপতি।

আবেদনকারী দুই শিক্ষার্থী হলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আল সাদী ভূঁইয়া ও উর্দু বিভাগের শিক্ষার্থী আহনাফ সাঈদ খান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর সমন্বয়ক বডি থেকে কোনো প্রতিনিধি হাইকোর্টে যাননি। আমাদের এক দফা দাবি দেশের নির্বাহী বিভাগের কাছে সংসদে আইন পাস করে সরকারি চাকরির সকল গ্রেডে সকল ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল করে শুধুমাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কথা বিবেচনায় রেখে কোটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসতে হবে।

এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাবো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক নাহিদ বলেন, এটা আমাদের অফিশিয়াল স্টেটমেন্ট। আন্দোলনকারীদের পক্ষ থেকে কোনো আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়নি। আমাদের দাবি সরকার ও নির্বাহী বিভাগের কাছে। যারা আদালতে গিয়েছে নিজ উদ্যোগে গিয়েছে। এর সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নাই।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জুলাই ২০২৪,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit