বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

আমরা সৃষ্টির রাজনীতি করি: দীপু মনি

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৭৭ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিএনপি-জামায়াত রাজনীতির নামে অপরাজনীতি করছে। হত্যা, ষড়যন্ত্র ও ক্যুর মধ্য দিয়ে বিএনপির জন্ম হয়েছে। একজন অবৈধ দখলদার সেনাশাসকের পকেট থেকে একটা সংগঠন কায়েম হয়েছে। তখন বিভিন্ন ধরনের লোকজন দিয়ে একটি দল তৈরি হয়েছে, তার নাম বিএনপি। তাই বিএনপি-জামায়াতকে যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে। 

দীপু মনি বলেন, আমরা ধ্বংসের রাজনীতি করি না, আমরা সৃষ্টির রাজনীতি করি। আমরা সন্ত্রাসের নয়, শান্তির রাজনীতি করি। শেখ হাসিনার নেতৃত্বে আমরা সৃষ্টির রাজনীতি ও শান্তির পথে দেশকে এগিয়ে নিয়ে যাব। মন্ত্রী বলেন, যখন দেশে বিএনপি-জামায়াত কর্তৃক নারীদের ওপর নির্যাতন নিপীড়ন চলছিল তখনই এ যুব মহিলা লীগ নামে সংগঠটি প্রতিষ্ঠা হয়েছিল। তখন থেকেই এ সংগঠন আন্দোলন সংগ্রামে জোরালো ভূমিকা পালন করেছে এবং সব ধরনের নির্যাতন ও নীপিড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তারা রাজপথে একটি নজির স্থাপন করেছে।

তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে। বিভিন্ন অত্যাচার নির্যাতনের পরও তারা দমে জাননি। জাতীয় নির্বাচনের সময় তারা প্রতিটি ঘরে ঘরে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয় নিশ্চিত করেছেন।  দেশের অর্ধেক ভোটার নারী। তাদের পেছনে ফেলে সমাজ এগিয়ে যেতে পারে না। শেখ হাসিনার কল্যাণে আজকে সব পেশায় নারীরা এগিয়ে আছে। নারীরা তাদের যোগ্যতার মাধ্যমে প্রতিটি পদক্ষেপ নিচ্ছে। নারীদের শ্রম ছোট করে দেখার সুযোগ নেই।

সংগঠনের জেলা সভাপতি ফরিদা ইলিয়াছের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন— চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রণজিৎ রায় চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন, মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নূর খান, যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা ছাত্রলীগের সভাপতি জহির মিজি, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুরুল হায়দার সংগ্রাম প্রমুখ।

আলোচনা শেষে মন্ত্রী অতিথিদের নিয়ে যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২৪,/সন্ধ্যা ৬:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit